৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
সারাদেশে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় বগুড়ার ধুনটে স্কাউট সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্কাউটস ধুনট উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদের ইছামতি সভাকক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফউল্লাহ নিজামীর সভাপতিত্বে সভায় পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিশু-কিশোরদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করার বিষয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইয়োদা জাহান বানু, উপজেলা স্কাউটসের সম্পাদক আতাউর রহমান, সহসভাপতি বিকাশ চন্দ্র সাহা ও রেজাউল করিম, কাপ লিডার আবুল কালাম আজাদ এবং স্কাউটস লিডার আশরাফুল ইসলাম।
সভাপতির বক্তব্যে ইউএনও আরিফউল্লাহ নিজামী বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। একটি গাছ লাগানোর পাশাপাশি সেটির পরিচর্যা করে বাঁচিয়ে রাখাও আমাদের দায়িত্ব। শিশু-কিশোরদের বৃক্ষরোপণ কার্যক্রমে সম্পৃক্ত করতে পারলে তাদের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ তৈরি হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।”
আলোচনা সভা শেষে স্কাউট সদস্যদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়। একই সঙ্গে নিজ নিজ এলাকায় চারা রোপণ ও নিয়মিত পরিচর্যার আহ্বান জানানো হয়।
আয়োজকরা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণ জরুরি। ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচির মাধ্যমে শিশু-কিশোরদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করে সবুজায়নের এ উদ্যোগ আরও বেগবান হবে।
এমএসএম / এমএসএম
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত