ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ১০-৯-২০২৬ বিকাল ৫:১

নওগাঁর মান্দায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সড়ক পাকাকরণ কাজের মান সরজমিনে পরিদর্শন করেছেন প্রকল্প পরিচালক (পিডি) মো. মনসুর রহমান। বৃহস্পতিবার সকালে উপজেলার গণেশপুর ইউনিয়নের সতিহাট ওয়াহেদ পাগলার মোড় থেকে দুর্গাপুরগামী ১ কিলোমিটার সড়কের সংস্কার কাজে অনিয়মের অভিযোগ যাচাই করতে তিনি এ পরিদর্শন পরিচালনা করেন। সড়কটির নির্মাণকাজের দায়িত্বে রয়েছে ‘আরশী এন্টারপ্রাইজ’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান, যার স্বত্বাধিকারী আলমগীর হোসেন।

সম্প্রতি গণমাধ্যমে সড়কটির নির্মাণকাজে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ উঠে আসলে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে। সংবাদের সত্যতা যাচাই ও কাজের গুণগত মান খতিয়ে দেখতেই প্রকল্প পরিচালক সরেজমিনে পরিদর্শনে যান।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. বদরুদ্দোজা, মান্দা উপজেলা প্রকৌশলী আব্দুল কাদের, উপ-সহকারী প্রকৌশলী হাসান আশকোরী, সার্ভেয়ার এহতেশাম বিল্লাহ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কাজের সার্বিক মান সম্পর্কে নওগাঁ জেলা নির্বাহী প্রকৌশলী মো. বদরুদ্দোজা জানান, “সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া ও বালু ব্যবহারের সংবাদ প্রকাশিত হওয়ার পর আমরা এখানে পরিদর্শনে আসি। তবে প্রকাশিত সংবাদের সাথে বাস্তব চিত্র ও কাজের মানের তেমন কোনো অসঙ্গতি পাওয়া যায়নি। কাজের মান নিয়ে সংশয়ের কোনো কারণ নেই। ৯৫ শতাংশ কাজ মানসম্মত হয়েছে। কাজ করতে গেলে ৫ শতাংশের মতো তারতম্য হতেই পারে, যা ডব্লিউবিএম (ডইগ) স্তরের পর কমপেকশন বা রোলার দিয়ে রোলিং সম্পন্ন হলে পুরোপুরি ঠিক হয়ে যাবে।”
তদন্ত শেষে প্রকল্প পরিচালক মো. মনসুর রহমান বলেন, “সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতেই আমরা কাজের গুণগত মান যাচাই করতে এসেছি। সার্বিক অনুসন্ধানে কাজের মান নিয়ে বড় ধরনের কোনো অসঙ্গতি পরিলক্ষিত হয়নি। ফিটনেস ও বালু-খোয়ার মিশ্রণ ঠিকই রয়েছে, তবে খোয়ার পরিমাণ প্রায় ৫ শতাংশ কম পাওয়া গেছে। ডব্লিউবিএম কাজ শেষে রোলিংয়ের পর কমপেকশনের মাধ্যমে এটি পুরোপুরি সমান ও মানসম্মত হয়ে যাবে। তাই কাজের মান নিয়ে আপাতত সন্দেহের কোনো সুযোগ নেই।” তবে একাজে তদারকি চলমান থাকবে।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন