বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
সুস্বাদু ও মুখরোচক কাবাবের নামে আপনি ও আপনার পরিবার প্রতিদিন কি বিষ খাচ্ছেন? বাকেরগঞ্জ উপজেলার বাস স্ট্যান্ড এলাকার পরিচিত মুখ ‘ঢাকা কাবাব এন্ড বিরানি হাউজ’-এর খাবার ঘিরে উঠে এসেছে এমন সব ভয়াবহ চিত্র। অস্বাস্থ্যকর পরিবেশে ফ্রিজে জমিয়ে রাখা পচা বাসি মুরগি দিয়েই প্রতিদিন তৈরি করা হচ্ছে নানা পদের কাবাব ও বিরিয়ানি।
অনুসন্ধানে দেখা গেছে, প্রতিষ্ঠানটিতে কোনো ধরনের স্বাস্থ্যবিধি না মেনেই খাবার প্রস্তুত করা হয়। দিনের পর দিন ফ্রিজে রেখে দেওয়া বাসি মুরগির মাংসের দুর্গন্ধ ও পচা ভাব আড়াল করতে ব্যবহার করা হচ্ছে ক্ষতিকর উপাদান। বিশেষ করে কাবাবের অস্বাভাবিক কালার ও অতিরিক্ত তীব্র ঝাল তৈরি করতে অননুমোদিত কৃত্রিম কেমিক্যাল ও টেক্সটাইল গ্রেডের ক্ষতিকর রং মেশানোর অভিযোগ উঠেছে।
চিকিৎসকদের মতে, এসব ক্ষতিকর রাসায়নিক উপাদান ও বাসি মাংস মানবদেহের জন্য অত্যন্ত বিপজ্জনক। এটি খেলে ফুড পয়জনিং, আলসার, পাকস্থলীর তীব্র সংক্রমণসহ দীর্ঘমেয়াদে ক্যান্সারের মতো মরণব্যাধি হতে পারে। শিশু ও পরিবারের বয়স্ক সদস্যরা এসব খাবার খেয়ে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ছেন।
এদিকে, চোখের সামনে এমন অপচিকিৎসা ও অস্বাস্থ্যকর খাবারের ব্যবসা চললেও রহস্যজনকভাবে নিরব ভূমিকা পালন করছে বাকেরগঞ্জ স্বাস্থ্য অধিদপ্তর ও স্থানীয় খাদ্য পরিদর্শক দল। স্বাস্থ্য বিভাগের এমন নীরবতায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ পথচারী ও স্থানীয় বাসিন্দারা।
বাস স্ট্যান্ডের মতো জনবহুল স্থানে সাধারণ মানুষের জীবন ও স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলা বন্ধে অবিলম্বে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের জরুরি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জোর দাবি জানিয়েছে সচেতন মহল।
এমএসএম / এমএসএম
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
Link Copied