ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ১০-৯-২০২৬ বিকাল ৫:৩৫

চলতি বছরের ৩১ আগস্ট ‘ভুয়া কৃষকদের নামে সার উত্তোলন, জামায়াতের যুব কর্মীর দোকানের লাইসেন্স বাতিলের সুপারিশ’ সহ সমজাতীয় বিভিন্ন শিরোনাম দেশের প্রথম শ্রেণির একটি পত্রিকা সহ বিভিন্ন অনলাইন পোর্টাল ও স্থানীয় পত্রিকায় বেশ গুরুত্বের সাথে সংবাদ প্রকাশিত হয়েছিল। আগস্ট মাসের ৩১ তারিখ দুপুরের পরে রাজশাহীর পবা উপজেলার বড়গাছি এলাকায় এঘটনা ঘটে। স্থানীয় কৃষকরা এর প্রতিবাদ জানালে বিষয়টি মোড় নেয় কিছুটা উত্তেজনার দিকে। অবশেষে চতুর্মুখী চাঁপে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা প্রশাসনের সহোযোগীতায় ডিলার স্পটের ১৫ বস্তাসহ কীটনাশক দোকানে আগে থেকেই মজুদ থাকা আরো চারটি বস্তাসহ সর্বমোট ১৯ বস্তা সরকারি সার উদ্ধার করেন। পরবর্তীতে সেই ১৯ বস্তা সার জব্দপূর্বক পুলিশের উপস্থিতিতে প্রকৃত কৃষকদের কাছে সঠিক নিয়মে নির্ধারিত মূল্যে বিক্রয় করা হয়। এবং বিক্রিত ২২ হাজার ৩০০ টাকা যথাযথ নিয়মে সরকারি কোষাগারে জমা দেয়া হবে বলে জানান পবা উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুর রাজ্জাক।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারের ভর্তুকী কর্মসূচীর আওতায় চলতি ২০২৬-২৭ অর্থ বছরের সেপ্টেম্বর/২০২৬ মাসে রাজশাহী জেলায় বিএডিসি কর্তৃক আমদানিকৃত ১০৪৫ মেট্রিক টন টিএসপি, ৩০১৫ মেট্রিক টন ডিএপি, ১৬২৯ মে.টন এমওপি সার জেলার ২১৬ জন সার ডিলার (বিসিআইসি ও বিএডিসি) কে বরাদ্দ প্রদান করা হয়েছে। ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০০৯’ মোতাবেক রশিদের মাধ্যমে প্রকৃত কৃষকের নিকট ডিলার/ব্লক পর্যায়ে নির্ধারিত মুল্যে সার বিক্রয় নিশ্চিত করার কথা বলা হলেও সরকারি সেই নীতিমালাকে লঙ্ঘণ করে দায়িত্বরত সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতেই ভুয়া কৃষকের নামে দেয়া হয়েছে পনেরো বস্তা সার।

স্থানীয় কৃষক ও প্রত্যক্ষদর্শীরা জানান, সংশ্লিষ্ট কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও ডিলার কোনপক্ষই এই অনিয়মে কোন প্রকার বাঁধা প্রদান না করে বরংচো লঙ্ঘণকারিদের প্রত্যক্ষভাবেই করেছেন সহোযোগিতা। একজন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও জুনিয়র এক ফিল্ড কর্মকর্তার উপস্থিতিতেই ভূয়া কৃষকের পরিচয়ে চারজন ব্যক্তির কাছে ১৫ বস্তা সার ডিলার পয়েন্ট থেকে সকলের সামনেই বিক্রি করা হয়েছে। বিক্রির কিছুক্ষণ পরেই কৃষক ও স্থানীয়দের পক্ষ থেকে হোইচোই ও উত্তেজনা শুরু হলে সকলের দাবির প্রেক্ষিতে সেই পনেরো বস্তা সার এক কীটনাশক ব্যবসায়ীর গোডাউন থেকে উদ্ধার করে। অভিযোগ আছে অভিযুক্ত সেই কীটনাশক ব্যবসায়ী এর আগেও একইপন্থায় সার ডিলারের গোডাউন থেকে নিজ মন মতো জোড়পূর্বক প্রয়োজনীয় সার সরকারি দামে কিনে নিয়ে তার দোকানের উচ্চমূল্যে বিক্রি করেন। এই অবৈধ ও বেআইনী কাজে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে পবা উপজেলাধীন একাধিক কর্মকর্তা (কৃষি/কৃষি সম্প্রসারণ) জড়িত বলে দাবি স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের। অভিযুক্ত সেই কীটনাশক ব্যবসায়ী একটি রাজনৈতিক দলের যুব সংঘের সক্রিয় ও স্থানীয়ভাবে ক্ষমতাধর একজন ব্যক্তি বলে জানায় স্থানীয়রা।

ঘটনা ও স্থানীয়সূত্রে জানাগেছে, রাজশাহীর পবা উপজেলাধীন বড়গাছি বাজারের বিসিআইসি অনুমোদিত সার পরিবেশক মেসার্স জনতা হার্ডওয়্যার। উক্ত ডিলার পয়েন্ট থেকে গত ৩০ আগস্ট চারজন ভুয়া কৃষকের নামে মেমো নেয়া হয়। নিয়মানুযায়ী তার পরেরদিন ৩১ আগস্ট সকালে উক্ত মেমোর বিপরীতে ইউরিয়া, এমওপি, টিএসপি ও ডিএপি মিলে সর্বমোট ১৫ বস্তা সার নেয়া হয়। ভুয়া কৃষকের মেমো দেখিয়ে ঐ এলাকার লাকি নামের এক প্রভাবশালী কীটনাশক ব্যবসায়ি কৌশলে একাই ১৫ বস্তা সার ভ্যানে করে নিয়ে যাবার সময় স্থানীয় লোকজন আপত্তি তোলেন। বিষয়টি নিয়ে স্থানীয়দের সাথে লাকি ও তার লোকজনের বাকবিতন্ডার এক পর্যায়ে জাকির নামের এক অটোরিক্সা চালক লাকির লোকজন দ্বারা শারিরীকভাবে লাঞ্চিত হয়। স্থানীয়দের দেয়া তথ্য মতে, অভিযুক্ত লাকি বাদশা এন্টারপ্রাইজ নামের একটি কীটনাশক দোকানের মালিক। সেই অনেকদিন ধরেই নিজের পেশিশক্তি ও কিচু কর্মকর্তার সাথে সোজসাজস করে সরকারি সার কিনে সেগুলো পরবর্তীতে উচ্চমূল্যে বিক্রি করতেন। লাকির সাথে সংশ্লিষ্ট দপ্তরের একাধিক কর্মকর্তা ও ডিলার পয়েন্টে কর্মরতদের সাথে যোগসাজস থাকার কারণে এইধরনের অনৈতিক সুবিধা লাকি পেতো বলে মন্তব্য স্থানীয়দের। যেখানে একজন কৃষক একটির বেশি সার পেতে মাথার ঘাম পায়ে ফেলে; সেখানে লাকি প্রায়শই ডিলার পয়েন্টে এসে তার প্রয়োজনীয় পরিমাণ সার বিভিন্ন ব্যক্তি মারফত উত্তোলন করতো। এমন ঘটনা প্রায়শই ঘটলেও গত ৩১ আগস্টের ঘটনাটির আগে ও পরে একাধিক সরকারি কর্মকর্তার স্বশরীরে উপস্থিতির মধ্যদিয়েই হয়েছে বলে জানান স্থানীয়রা। এমন বেআইনি কাজের পেছনে কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতির উপস্থিতি রয়েছে সেটি নিয়ে প্রশ্ন অনেকের।

কর্মকর্তাদের উপস্থিতিতেই ভুয়া কৃষক ও লাকির লোকজনকে মেমো ও সার প্রদানের বিষয়টির সত্যতা স্বীকার করেন একজন ফিল্ড পর্যায়ের জুনিয়র কর্মকর্তা। সেই স্বীকারোক্তির ভিডিও এই প্রতিবেদকের হাতে এসে পৌঁছেছে। এই প্রতিবেদকের কাছে আরো কিছু ভিডিওি ও স্থিরচিত্র এসেছে; যেগুলোর মধ্যে বেশকয়েকটিতে দেখা গেছে, অভিযুক্ত সেই কীঁটনাশক ব্যবসায়ি লাকি পুলিশ ও কৃষকদের উপস্থিতিতে সেই কৃষি কর্মকর্তার আজোরে পাজোরে ঘোরাঘুরি করছে। একপর্যায়ে সেই কৃষি কর্মকর্তার অতি নিকটে গিয়ে কানে কানে কি যেনো বলেই ‘বীরদর্পে’ বাইক চালিয়ে ডিলার পয়েন্ট ত্যাগ করে সরকারি সার কৌশলে আত্মসাৎ করা লাকি।

জব্দকৃত সরকারি সার পুলিশের উপস্থিতিতে কৃষকের কাছে নিয়মানুযায়ী বিক্রি করার সময় অভিযুক্ত সেই সার কেলেঙ্কারির অন্যতম হোতা ও কীটনাশক ব্যবসায়ী লাকি বুক ফুঁলিয়ে কৃষি কর্মকর্তার কানের কাছে গিয়ে কিভাবে স্বজনপ্রীতির আশ্রয় খোঁজে? এমনদৃশ্য বেশ সমালোচনার জন্ম দিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে বেশকয়েকজন স্থানীয় কৃষক জানান, জব্দকৃত সারগুলো ফিরিয়ে নিতেই এসেছিলো লাকি। বিষয়টির সত্যতা স্বীকার করেন সেখানে উপস্থিত থাকা একজন কৃষি সম্প্রসারণ কর্মকর্তাও। পুলিশের সহোযোগিতায় অভিযুক্ত কীটনাশক ব্যবসায়ি লাকির দোকান বাদশা এন্টারপ্রাইজ থেকে সার জব্দের পর তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং তাঁর কীটনাশকের দোকানের লাইসেন্স বাতিলের সুপারিশ করা হয়েছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তারা।

মেসার্স জনতা হার্ডওয়ার এর স্বত্বাধিকার মোসম্মাৎ দৌলতুন্নেছা। এই দৌলতুন্নেছা কাগজে কলমে পবা উপজেলাধীন বড়গাছি ইউনিয়নের একজন বিসিআইসির পরিবেশক হলেও সেই ডিলার পয়েন্ট পরিচালনার জন্য অলিখিতভাবে সার্বিক দায়িত্ব (লভ্যাংশের অংশীদার হিসেবে) নিয়েছেন আব্দুর রাজ্জাক নামের একজন ব্যক্তি। এয়ারপোর্ট থানাধীন বায়া বাজার এলাকার এই আব্দুর রাজ্জাক একসময় নিজেও পরিবেশক ছিলেন। আব্দুর রাজ্জাকের নিয়োগ দেয়া খলিলুর রহমান নামের এক ব্যক্তি ডিলার পয়েন্টে ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। খলিলুর নগরীর বারো রাস্তা মোড় এলাকার বাসিন্দা। কাগজ কলমে একজন পরিবেশক হলেও সরকারি সার ডিলার পয়েন্ট থেকে বিক্রি করছেন অন্যএক ব্যবসায়ি। 

স্থানীয়দের মন্তব্যনুযায়ী, ডিলার পয়েন্টটি মূল পরিবেশক সরাসরি পরিচালনা না করার কারনে সরকারি কর্মকর্তা-অন্যান্য ব্যবসায়ি ও সুবিধাভোগীদের কাছে মগের মুল্লুকে পরিণত হয়েছে। যার পার্শ্বপ্রতিক্রিয়া ধণাত্মক ভাবে আছড়ে পড়ছে প্রকৃত কৃষকদের উপর।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন