ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ১০-৯-২০২৬ বিকাল ৫:৫৫
নেত্রকোণার মোহনগঞ্জে জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও বিজিবি সদস্যসহ আটজনকে আটক করেছে পুলিশ। 
 
আজ বৃহস্পতিবার সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়। এরআগে গতকাল বুধবার সন্ধ্যায় পৌরশহরের টেংগাপাড়া এলাকায় একটি ঘরে জুয়া খেলারত অবস্থায় তাদের আটক করা হয়।
 
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন এ তথ্য নিশ্চিত করেছেন। 
 
আটকরা হলেন,পৌরশহরের টেংগাপাড়া এলাকার মৃত দেওয়ান আবু সোলেমানের ছেলে দেওয়ান কামরুল হাসান সায়েম (৪৩),মৃত আ. জলিলের ছেলে মো. জিয়া উদ্দিন (৪০),  মৃত রইছ উদ্দিনের ছেলে হারুন অর রশিদ ওরফে তরুনুর রশিদ খান (৪৩), দৌলতপুরের মৃত ইউসুফ আলীর ছেলে মোহাম্মদ আলী রুবেল (৪৪), উপজেলার পাবই গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে মো. আমীন (৪২), মৃত সিরাজ মিয়ার ছেলে মো. সোহেল রানা (৪৪), ঝিকরওয়ালা গ্রামের সিরাজুল হকের ছেলে মিনামুল (৩৫) ও সহিলদেও গ্রামের কমল মিয়া (৪৩)।
 
তাদের মধ্যে তিনজন সরকারি চাকরিতে রয়েছেন। এরমধ্যে তরুনুর রশিদ ময়মনসিংহ ফায়ার সার্ভিসের লিডার পদে কর্মরত, সোহেল রানা বিজিবি সদস্য ও জিয়া উদ্দিন নির্বাচন অফিসে কর্মরত বলে জানা গেছে। 
এছাড়া কমল মিয়া উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি পদে রয়েছেন। 
 
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার একটি স্থানে টাকার বিনিময়ে জুয়া খেলার আসর বসানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে মোহনগঞ্জ থানার পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় জুয়া খেলারত অবস্থায় ওই আটজনকে আটক করা হয়।
 
ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে আজ সকালে আদালতে পাঠানো হয়েছে। শোনা যাচ্ছে আটকদের মধ্যে বিভিন্ন সংস্থা বাহিনীর সদস্য রয়েছে। এ বিষয়ে বিস্তারিত তদন্তের পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
 
বারহাট্টা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাব্বির হাসান বলেন, তাদের মধ্যে সরকারি চাকরিরত কেউ আছে কিনা সেটা তদন্ত করা হচ্ছে। বিস্তারিত তদন্ত করে এমন যাদের পাওয়া যাবে, তাদের পরিচয়সহ সংশ্লিষ্ট সংস্থাকে জানানো হবে। এটা আইনানুগ প্রক্রিয়ার অংশ। 

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ