মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
মুকসুদপুর টেকেরহাট সড়কের মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়নের লোহাইড়
নামক স্থানে লোকাল বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সালমান মোল্লা (১৬) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় পরশ শেখ (১৭) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকালে উপজেলার লোহাইড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সালমান মোল্লা ওই গ্রামের সহিদ মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সালমান মোল্লা মোটর সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে মেইন সড়কে ওঠার সময় বিপরীত দিক থেকে আসা একটি লোকাল বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সালমান মোল্লার মৃত্যু হয়। এসময় মোটরসাইকেলে থাকা অপর আরোহী একই গ্রামের আলমাস শেখের ছেলে পরশ শেখ (১৭) গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে তার অবস্থার আকাঙ্ক্ষাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত ও আহত দুজনেরই গ্রামের বাড়ি মুকসুদপুর উপজেলার লোহাইর গ্রামে।
দুর্ঘটনার সংবাদ পেয়ে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আল- মামুন ও এস,আই মামুনুর রশিদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান