বাউফলে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে চেক বিতরণ অনুষ্ঠান
পটুয়াখালীর বাউফলে ২০২০-২০২১ অর্থবছরে ধর্ম মন্ত্রণালয় হতে বরাদ্দকৃত ৩০টি ধর্মীয় প্রতিষ্ঠানে মধ্যে ১০হাজার টাকা করে ৩ লাখ টাকার চেক বিতরন করা হয়েছে। আজ রবিবার সকাল ১০ ঘটিকার সময় বাউফল উপজেলা পরিষদ হল রুমে এ চেক বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল আমিন সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে চেক বিতরন করেন সাবেক চীফ হুইপ ও সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি আ.স.ম ফিরোজ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম মিয়া, জেলা পরিষদ সদস্য রুনিয়া বেগম প্রমুখ।
প্রধান অতিথি আ.স.ম ফিরোজ বলেন, শেখ হাসিনার সরকার গরীব ও অসহায় মানুষের কল্যানের জন্য কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমনি এ দেশের মসজিদ মাদ্রাসাসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য কাজ করেছিলেন তেমনি তারই কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মসজিদ মাদ্রাসাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য কাজ করে যাচ্ছেন।
ইসলাম শান্তির ধর্ম। বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতেছে। যার যার ধর্ম সে সে পালন করছে। কয়েকদিন আগে একদল কুচক্রমহল শেখ হাসিনার সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য লিপ্ত হয়েছিল। কিন্ত তা সফল হতে পারিনি। সিসি ক্যামেরার ফুটেসের মাধ্যমে চিহ্নিত হয়েছে। তিনি সকল ধর্মের লোকদেরকে ধৈর্য ধারন করে এক সাথে শান্তিতে বসবাস করার আহবান জানান। অনুষ্ঠানে ২৫টি মসজিদ ও ৫টি মন্দিরের মধ্যে চেক বিতরন করা হয়।
এরপর আ স ম ফিরোজ এমপি ৪০জন হতদরিদ্র লোকদের মাঝে ৫০বান ঢেউ টিন ও প্রত্যেককে নগদ ৩ হাজার টাকা প্রদানসহ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৫ হাজার বিভিন্ন প্রজাতির গাছ বিতরন করেন।
এমএসএম / এমএসএম
সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা
নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান
মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন
বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত
অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন
মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত