ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

বরিশালে পরকীয়া নিয়ে বিরোধ : ভ্যান চালককে হত্যার পর লাশ ফেলা হয় পানিতে


এম জহির, বরিশাল  photo এম জহির, বরিশাল
প্রকাশিত: ১১-৯-২০২৬ দুপুর ১১:৫৯
পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।
সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগিরা কুপিয়ে হত্যার পর লাশ পুকুরের পানিতে ফেলা হয়।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাতে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের কালেরকাঠী গ্রামে।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুকুরের পানি থেকে সুমনকে উদ্ধার করে। পরবর্তীতে তাকে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ডা. সত্যজিৎ দত্ত তাকে (সুমন) মৃত বলে ঘোষণা করেন।
নিহত সুমন সিকদার কালেরকাঠী গ্রামের মৃত আদম আলী সিকদারের ছেলে। পেশায় তিনি ভ্যান চালক ছিলেন।
 তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকে অভিযুক্ত স্থানীয় রফিক হাওলাদারের ছেলে ও যুবদলের সক্রিয় কর্মী রিগ্যান হাওলাদার, তার সহযোগি মনা তালুকদারসহ অন্যান্যরা আত্মগোপন করেছেন। এরমধ্যে মনা তালুকদার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য।
নিহত সুমনের মা মনোয়ারা বেগম জানিয়েছেন, স্থানীয় যুবদল নেতা রিগ্যানের সাথে বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির সামনে বসে তার ছেলে সুমনের হাতাহাতির ঘটনা ঘটে।
একপর্যায়ে রিগ্যান ও তার সহযোগি মনা তালুকদারসহ ৮/১০ জন ধারালো অস্ত্র দিয়ে সুমনকে এলোপাথারি কুপিয়ে মারাত্মক জখম করে।
পরবর্তীতে সুমনের মৃত্যু নিশ্চিত ভেবে হত্যাকারীরা তাকে (সুমন) ঘটনাস্থলের পার্শ্ববর্তী পুকুরে ফেলে চলে যায়। 
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুমনকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত সুমনের ছেলে তানভীর সিকদার জানায়, কিছুদিন পূর্বে মনা তালুকদার পরকীয়ার সম্পর্ক তার ছোট মা মনি বেগমের ভাগিয়ে নিয়ে যায়। এ নিয়ে তার বাবার (সুমন) সাথে মনার পূর্বশত্রুতা ছিল। সেই সূত্রধরে মনার পক্ষালম্বন করে রিগ্যান ও তার সহযোগিরা এ হামলা চালায়।
বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুমনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। 
ওসি আরও জানিয়েছেন, ঘটনার পর পরই হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছেন। পাশাপাশি এ ঘটনায় হত্যা মামলা দায়েরের  প্রস্তুতি চলছে।

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নগদ টাকাসহ ৪ জুয়াড়ি গ্রেপ্তার

কুড়িগ্রামে গাইড বই না কেনায় ৬ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন মাদরাসা সুপার

বাকপ্রতিবন্ধী দম্পতির ঘরে একসঙ্গে তিন পুত্রসন্তান, চিকিৎসা ও দুধের খরচ জোগাতে হিমশিম পরিবার

প্রধানমন্ত্রীকে নিয়ে বিরূপ মন্তব্য, চাঁপাইনবাবগঞ্জে তোপের মুখে ইমামের পদত্যাগ

বরিশালে পরকীয়া নিয়ে বিরোধ : ভ্যান চালককে হত্যার পর লাশ ফেলা হয় পানিতে

বিপৎসীমার কাছাকাছি পদ্মার পানি, হাজারো মানুষ পানিবন্দি

কাপ্তাই হ্রদের পানি বাড়ায় আবারও খুলে দেওয়া হলো ১৬ জলকপাট

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব