ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নগদ টাকাসহ ৪ জুয়াড়ি গ্রেপ্তার
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জুয়া ও মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়ে নগদ টাকা, মোবাইল ফোন ও জুয়া খেলার সরঞ্জামসহ চার জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বাগভান্ডার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের বাগভান্ডার বাজারের পেছনে, বাগভান্ডার বিজিবি ক্যাম্পসংলগ্ন একটি সুপারি বাগানে দীর্ঘদিন ধরে ৪-৫টি জুয়ার আসর চলছিল। উপজেলার বিভিন্ন এলাকা থেকে জুয়াড়িরা সেখানে এসে নিয়মিত জুয়া খেলত বলে পুলিশের কাছে তথ্য ছিল। অভিযোগ রয়েছে, জুয়ার আসরের পাশাপাশি সেখানে মাদক সেবনেরও আসর বসত। মাদক, চোরাচালান ও জুয়ার বিরুদ্ধে পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ২টার দিকে ওই এলাকায় অভিযান পরিচালনা করে ভূরুঙ্গামারী পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন। তাঁর নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল জুয়ার আসরটি ঘিরে ফেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন জুয়াড়ি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামাদি, নগদ ১ হাজার ১০০ টাকা এবং তিনটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। পুলিশ জানায়, অভিযান চলাকালে কয়েকজন জুয়াড়ি পালানোর সময় পরিত্যক্ত নর্দমাযুক্ত গোবরের গাঁদায় লাফিয়ে পড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। তাদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ১. মো. ময়নাল হক (৬৫), পিতা—মৃত আব্দুল খালেক, সাং—বাগভান্ডার, থানা—ভূরুঙ্গামারী।২. মো. মাসুম হোসেন (৪৪), পিতা—মো. বজলার রহমান, সাং—বাগভান্ডার, থানা—ভূরুঙ্গামারী।৩. মো. গাজীউর রহমান (৪৭), পিতা—মৃত করিম, সাং—খামার পত্রনবীশ, থানা—ভূরুঙ্গামারী।৪. মো. নজরুল ইসলাম (৪১), পিতা—মো. সিরাজ উদ্দিন, সাং—বাগভান্ডার, থানা—ভূরুঙ্গামারী।এ ঘটনায় গ্রেপ্তার চারজনসহ পালিয়ে যাওয়া জুয়াড়িদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন-২০২৬ অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “জুয়া এবং মাদকের আসরগুলো অনেক সময় একসঙ্গেই চলে। এসব অপরাধের কারণে সমাজে নানা ধরনের অপরাধ ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। মাদক ও জুয়ার বিরুদ্ধে পুলিশের নিয়মিত সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। ভূরুঙ্গামারী থানায় ফোন করে কথা বলে জানা গেছে আসামি দ্বয় এখোনো থানায় অবস্থান করছেন।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied