ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

পেকুয়ায় পুলিশের অভিযান, ইয়াবা-টাকাসহ আটক ২


পেকুয়া প্রতিনিধি photo পেকুয়া প্রতিনিধি
প্রকাশিত: ১১-৯-২০২৬ দুপুর ১:৫৭

কক্সবাজারের পেকুয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির নগদ ২৫ হাজার ৭৮০ টাকা জব্দ করা হয়েছে। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জহির উদ্দিন নামে আরও এক ব্যক্তি পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের ধনিয়াকাটা বটতলা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে বটতলা বাজারের তিনটি দোকানে একযোগে তল্লাশি চালানো হয়। পরে ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন টইটং ইউনিয়নের ধনিয়াকাটা এলাকার জামাল হোসাইনের ছেলে সালাহ উদ্দীন (৩৯) এবং মিয়াজিঘোনা পশ্চিমপাড়া এলাকার মো. রফিক তাহেরীর ছেলে জয়নাল আবেদীন (৫২)।

পুলিশের দাবি, অভিযানে আটক দুজনের কাছ থেকে ১০২ পিস ইয়াবা ও নগদ ২৫ হাজার ৭৮০ টাকা উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জহির উদ্দিন নামে অপর এক অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পেকুয়া থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এমএসএম / এমএসএম

খালিয়াজুরীতে নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের ঝটিকা মিছিল ও দেয়াল লিখন

চাঁদপুরে মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার

কুড়িগ্রামে আগুনে পুড়ল ৬ দোকান, ২০ লাখ টাকার ক্ষতি

ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র‍্যালি ও সমাবেশ

সাতক্ষীরায় ‘আমরা বিএনপি পরিবার’-এর আলোচনা সভা অনুষ্ঠিত

মতলব উত্তরে আগুনে পুড়ল দুটি ঘর, মারা গেল দুটি গরু

কলমাকান্দা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি শামীম ও সম্পাদক ওবাইদুল

বাঘায় বাল্যবিয়ে প্রতিরোধে কিশোরীদের জীবন দক্ষতা উন্নয়ন সেশন

লালমনিরহাটে অটোরিকশা আটক নিয়ে বিরোধে পুলিশের ওপর হামলা, নারীসহ আহত ৫

ধুনটে পৃথক তিন মামলায় আ.লীগ ও যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

ঝালকাঠিতে চার সেতু ও সড়ক নির্মাণসহ এলজিইডির নানা উন্নয়ন প্রকল্প চলমান

চৌগাছায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লোহাগড়ায় প্রবাসী বোনের জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন