ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

বিমানবন্দর এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার বিপুল মালামাল


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ১১-৯-২০২৬ দুপুর ১:৫৭

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় অভিযান চালিয়ে বিমানবন্দরকেন্দ্রিক ছিনতাইকারী চক্রের এক সদস্যকে বিপুল পরিমাণ চোরাই মালামালসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটক ব্যক্তি আলামিন শেখ (৩১)। তিনি উপজেলার পূর্ব মহারাজপুর গ্রামের বাসিন্দা এবং কালাম শেখের ছেলে। বৃহস্পতিবার বিকেলে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এ তথ্য জানান।

পুলিশ সুপার বলেন, আলামিনের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, দুটি সুইচ গিয়ার চাকু, বিভিন্ন মডেলের তিনটি আইফোনসহ মোট ১৫টি মোবাইল ফোন, ১১টি মানিব্যাগ, বিভিন্ন দেশের ৭৭টি মুদ্রার নোট এবং বাংলাদেশি মুদ্রায় নগদ ১ লাখ ৭৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে রাজধানীর বিমানবন্দর এলাকাসহ বিভিন্ন স্থানে চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকতে পারেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় দস্যুতা ও মাদকসংক্রান্ত মোট ছয়টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশিদ, সহকারী পুলিশ সুপার (ক্রাইম) হাসানুর রহমান, ডিবির অফিসার ইনচার্জ নয়ন চন্দ্র দেবনাথ এবং সদর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে পৃথক আরেকটি অভিযানে মুকসুদপুর উপজেলার হরিশ্চর এলাকা থেকে ৮০০ পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ। উদ্ধার হওয়া ইয়াবার বাজারমূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ