ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

অনিশ্চয়তায় হাটিকুমরুল ইন্টারচেঞ্জ: মেগা প্রকল্প বাস্তবায়নে ধীরগতি


কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া  photo কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া
প্রকাশিত: ১১-৯-২০২৬ দুপুর ১:৫৮

উত্তরবঙ্গের ২২টি জেলার কোটি কোটি মানুষের বহুল প্রতীক্ষিত ‘হাটিকুমরুল ইন্টারচেঞ্জ’ নির্মাণকাজে কর্তৃপক্ষের দায়িত্বহীনতা, তদারকির অভাব ও আমলাতান্ত্রিক জটিলতায় তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা।

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আন্তর্জাতিক মানের এই ৪-স্তরবিশিষ্ট ক্লোভারলিফ ইন্টারচেঞ্জ চালুর কথা থাকলেও, কাজের বর্তমান ধীরগতির কারণে নির্দিষ্ট সময়ে এর শুভ উদ্বোধন ঘিরে দেখা দিয়েছে তীব্র ধোঁয়াশা। কর্তৃপক্ষের চরম অবহেলা এবং উদাসীনতায় আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ এই অবকাঠামো প্রকল্পটি এখন ফাইলবন্দী আমলাতন্ত্র ও ধীরগতির চক্রে আটকে পড়েছে।  

​সরেজমিনে তদন্তে ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাউথ এশিয়া সাব-রিজিওনাল ইকোনমিক কো-অপারেশন (SASEC) প্রকল্পের আওতায় নির্মিত প্রায় ৭৪৩ কোটি টাকার এই মেগা প্রকল্পের একটি বড় অংশ এখনো অসম্পূর্ণ।

নির্মাণকাজের অগ্রগতি পিছিয়ে পড়ার পেছনে জমি অধিগ্রহণে অস্বাভাবিক দীর্ঘসূত্রতা, ইউটিলিটি (গ্যাস ও বিদ্যুৎ লাইন) স্থানান্তরে ঢিলেঢালা ভাব এবং তদারককারী কর্মকর্তাদের মাঠপর্যায়ে অনুপস্থিতিকে মূল কারণ হিসেবে দায়ী করছেন বিশেষজ্ঞরা।

ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি থাকলেও তাদের ওপর প্রশাসনিক চাপ সৃষ্টিতে ব্যর্থতার পরিচয় দিয়েছে প্রকল্প সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।  

​পরিবহন খাত সংশ্লিষ্টদের অভিযোগ, প্রতিদিন হাজার হাজার যানবাহন এই গুরুত্বপূর্ণ মোড়ে তীব্র যানজট ও ধুলোবালির মধ্যে মারাত্মক ঝুঁকি নিয়ে চলাচল করছে। প্রকল্পের পরিকল্পনা পর্যায় থেকে শুরু করে বাস্তবায়ন পর্যন্ত কর্তৃপক্ষের যে তৎপরতা থাকার কথা ছিল, বাস্তবে তার কোনো প্রতিফলন নেই। নিয়মিত মনিটরিংয়ের অভাবে মাঠপর্যায়ে কাজের গতি প্রায় স্থবির হয়ে পড়েছে, যা সরকারের মেগা প্রকল্প বাস্তবায়নের সুনামকে ক্ষুণ্ন করছে।  

​স্থানীয় সচেতন মহল ও উত্তরবঙ্গের পরিবহন মালিক সমিতির নেতারা ক্ষোভ প্রকাশ করে জানান, “কর্তৃপক্ষের খামখেয়ালিপনা ও তদারকিহীনতার খেসারত দিতে হচ্ছে সাধারণ যাত্রী ও চালকদের। সময়মতো কাজ শেষ না হওয়ায় একদিকে যেমন প্রকল্পের মেয়াদ বাড়িয়ে জনগণের করের টাকার অপচয় করা হচ্ছে, অন্যদিকে উত্তরাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনাকেও জিম্মি করে রাখা হয়েছে।”

​বিশেষজ্ঞদের মতে, অবিলম্বে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সরাসরি হস্তক্ষেপে প্রকল্প পরিচালকদের জবাবদিহিতার আওতায় না আনলে এই বছরের ডিসেম্বরেও ইন্টারচেঞ্জটির উদ্বোধন সম্ভব হবে না। এ অবস্থায় প্রকল্পের কাজে গতি ফিরিয়ে এনে দ্রুততম সময়ে সড়কটি চলাচলের জন্য উন্মুক্ত করার জোরালো দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাধারণ জনগণ।

হাটিকুমরুল ইন্টারচেঞ্জ প্রকল্পের উপ-প্রকল্প ব্যবস্থাপক (DPM) এবং বর্তমানে নতুন দায়িত্বপ্রাপ্ত প্রকল্প ব্যবস্থাপক (PM) মো. সরফরাজ হোসেনকে মুঠো ফোনে একাধিকবার ফোন রিসিভ হয়নি এবং হোয়াটসঅ্যাপে বক্তব্যের জন্য এসএমএস করলেও তার কোন সদ উত্তর পাওয়া যায়নি।

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত