বাগেরহাটে কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
বাংলাদেশ কৃষি ব্যাংক(বিকেবি) এর উদ্যোগে ২০২৬-২৭ অর্থ বছরের ব্যবসায়িক লক্ষ্য মাত্রা অজর্নের লক্ষ্যে বাগেরহাটের সকল শাখা ব্যবস্থাপকদের ও ঋন কর্মকর্তাদের (ঋন) সমন্বয়ে সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট সদরের পর্যটন হোটেল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের খুলনার মহা ব্যবস্থাপক মোঃ আবু হাশেম মিয়া। বিকেবি বাগেরহাট অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে এবং ব্যাংকের উপ-মুখ্যকর্মকর্তা প্রতিক দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন ব্যাংকের খুলনা বিভাগীয় নিরিক্ষা কর্মকর্তা সুভাষ চন্দ্র সাহা, উপ-মহাব্যবস্থাপক শাহনেওয়াজ মোহাম্মাদ মোস্তফা ফায়সাল, বাগেরহাট আঞ্চলিক নিরিক্ষা কর্মকর্তা মোঃ এনামুল হক, বাগেরহাটের মুখ্য আঞ্চলিক কার্য্যলয়ের সহকারী মহাব্যবস্থাপক মোঃ জগলুল কবীর। সম্মেলনে প্রধান অতিথি বিগত অর্থ-বছরের ব্যবসায়িক সাফল্যের পর্যালোচনা, ২০২৬-২৭ অর্থ বছরের আমানত সংগ্রহ, কৃষি ও এসএমই ঋন বিতারন, নারী উদ্যোক্তা প্রশিক্ষন ও ঋন বিতারন এবং খেলাপী ঋন আদায়ের লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনের জন্য দিক নির্দেশনা দেন। এ সম্মেলনে বাগেরহাট অঞ্চলের সকল শাখা ব্যবস্থাপক এবং ঋন কর্মকর্তাগন অংশ গ্রহন করেন। সম্মেলনের শুরুতে জিয়া পরিষদ বাংলাদেশ কৃষি ব্যাংক বাগেরহাট মুখ্য অঞ্চলের সভাপতি তোহা হোসেন, সাধারন সম্পাদক মোঃ বারেক আহসান, সহকারী মহাব্যবস্থাপক ও বাগেরহাট শাখা প্রধান সিরাজুল ইসলাম, পরিষদের নেতা এম রেজাউল কবির ও শেখ তাজুল ইসলাম প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ