ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নেত্রকোণার দুর্গাপুরে বেকার যুবকদের দক্ষ জনশক্তি রূপান্তরে বাকলজোড়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান-ফারুক আকন্দ


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ১১-৯-২০২৬ দুপুর ৩:৪৭
দীর্ঘ ৩২ বছরের কর্মজীবনে দেশের বিভিন্ন স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পর্যায়ে দায়িত্ব পালন করেছেন মোঃ এনামুল হক ফারুক আকন্দ। চাকরি জীবনের অর্জিত অভিজ্ঞতা নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে তা কাজে লাগিয়েছেন নিজ এলাকার বেকার ও মেহনতি মানুষের জন্য। শহরমুখী না হয়ে ফিরে এসেছেন গ্রামে। বাকলজোড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে গড়ে তুলেছেন একটি মিনি শিল্পপ্রতিষ্ঠান। তাঁর উদ্যোগে বর্তমানে সেখানে সরাসরি কাজ করছেন প্রায় ১০০ শ্রমিক। শুধু তাই নয়,প্রতিষ্ঠানটিতে প্রশিক্ষণ নিয়ে প্রায় ৭০-৮০ জন তরুণ-তরুণী ঢাকা,গাজীপুরসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে দক্ষ শ্রমিক হিসেবে কর্মরত রয়েছেন।
 
কর্মসংস্থান সৃষ্টিকে সামাজিক দায়িত্ব হিসেবে দেখছেন এনামুল হক ফারুক আকন্দ। তাঁর লক্ষ্য শুধু নিজের প্রতিষ্ঠানে শ্রমিক নিয়োগ নয়; বরং গ্রামের শিক্ষিত ও অর্ধশিক্ষিত বেকার যুবক-যুবতীদের হাতে-কলমে প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তিতে পরিণত করা। পরে তাদের দেশের বিভিন্ন শিল্পাঞ্চলের প্রতিষ্ঠিত কোম্পানিতে কাজের উপযোগী করে তোলাই তাঁর উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
কেট্রা গ্রামের বাসিন্দা এনামুল হক ফারুক আকন্দের পিতা মোহাম্মদ আলাল উদ্দিন আকন্দ ও মাতা জায়েদা বেগম। চার ভাই ও দুই বোনের মধ্যে তিনি সবার বড়।
 
দীর্ঘ কর্মজীবনে দেশের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের উচ্চপর্যায়ে দায়িত্ব পালনের সুবাদে শিল্পখাত ও শ্রমবাজার সম্পর্কে তাঁর ব্যাপক অভিজ্ঞতা অর্জিত হয়। সেই অভিজ্ঞতাকেই পুঁজি করে পরবর্তী সময়ে নিজ এলাকায় কর্মসংস্থান তৈরির উদ্যোগ নেন তিনি।
 
বাকলজোড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো.এনামুল হক ফারুক আকন্দ বলেন,‘চাকরি জীবনে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছি। দেখেছি,আমাদের গ্রামের অনেক ছেলে-মেয়ে কাজ করতে চায়,কিন্তু প্রয়োজনীয় দক্ষতা ও সুযোগের অভাবে তারা পিছিয়ে থাকে। তাই চাকরি থেকে অবসর নেওয়ার পর সিদ্ধান্ত নিয়েছি,নিজের এলাকার মানুষকে কাজ শেখাব এবং তাদের কর্মসংস্থানের পথ তৈরি করব।’
 
ফারুক আকন্দের দাবি,কর্মজীবনে থাকাকালীন দুর্গাপুর-নেত্রকোনাসহ বিভিন্ন এলাকার শ্রমজীবী মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে তিনি ব্যক্তিগতভাবে কাজ করেছেন। বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতার মাধ্যমে কয়েক হাজার মানুষের কর্মসংস্থানে ভূমিকা রেখেছেন বলে জানান তিনি।
 
তাঁর প্রতিষ্ঠিত মিনি শিল্পপ্রতিষ্ঠানেও বর্তমানে প্রায় ১০০ শ্রমিক সরাসরি কর্মরত। এতে প্রত্যক্ষভাবে যেমন এসব পরিবারের আয়-রোজগারের সুযোগ তৈরি হয়েছে,তেমনি প্রশিক্ষণ নিয়ে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে কাজ করছেন আরও কয়েক ডজন দক্ষ শ্রমিক।
কর্মসংস্থানের পাশাপাশি স্থানীয় মসজিদ, মাদ্রাসা,সামাজিক ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গেও দীর্ঘদিন ধরে সম্পৃক্ত রয়েছেন ফারুক আকন্দ। নিজের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার চেষ্টা করছেন বলে জানান সংশ্লিষ্টরা।
 
সামাজিক ও পেশাগত কর্মকাণ্ডের পাশাপাশি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এনামুল হক ফারুক আকন্দ। বর্তমানে তিনি বাকলজোড়া ইউনিয়ন বিএনপির সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
 
তাঁর রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা স্থানীয় পর্যায়ে তাঁর পরিচিতিকে আরও বিস্তৃত করেছে বলে মনে করেন তাঁর অনুসারীরা।
 
ফারুক আকন্দের স্বপ্ন, দুর্গাপুরের প্রত্যন্ত এলাকার তরুণ-তরুণীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা। যাতে চাকরির জন্য শুধু অপেক্ষা না করে তারা নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে দেশের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে কাজের সুযোগ পেতে পারে।
 
তিনি বলেন,একজন মানুষকে শুধু চাকরি দেওয়ার চেয়ে তাকে কাজ শিখিয়ে দক্ষ করে তোলা বেশি গুরুত্বপূর্ণ। একজন দক্ষ শ্রমিক নিজের পরিবারকে যেমন সহযোগিতা করতে পারে, তেমনি দেশের অর্থনীতিতেও অবদান রাখতে পারে। আমার প্রতিষ্ঠানকে সেই লক্ষ্যেই আরও বড় পরিসরে এগিয়ে নিতে চাই।
 
স্থানীয়দের প্রত্যাশা,এমন উদ্যোগ আরও বিস্তৃত হলে দুর্গাপুরের বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থানের পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক পরিবর্তন আসবে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ