ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

অবাধে সার মজুদ: দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬৭০ বস্তা সার জব্দ, এলাকায় চাঞ্চল্য


দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি photo দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশিত: ১১-৯-২০২৬ বিকাল ৫:৪২
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় অবৈধভাবে মজুদ করা প্রায় ৬৭০ বস্তা সার উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
​গতকাল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কিসমত গনকৈড় ইউনিয়নের আড়ইল গ্রামে এই অভিযান চালানো হয়। সেখানে স্থানীয় সার ব্যবসায়ী সাইদুর রহমানের বাড়ি থেকে বিপুল পরিমাণ এই সারের মজুদের সন্ধান পান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা।
 
​অভিযানের সময় ইউএনও উম্মে হাবিবা ফারজানা ও দুর্গাপুরে কৃষি কর্মকর্তা সাহানা পারভিন লাবনী নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাড়ির ভেতরে স্তূপ করে রাখা আনুমানিক ৬৭০বস্তা বিভিন্ন জাতের রাসায়নিক সার জব্দ করা হয়। অভিযানের খবর টের পেয়ে ডিলার বা সার ব্যবসায়ী সাইদুর রহমান কৌশলে পালিয়ে যান।
​স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অসাধু উপায়ে সার মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছিলেন ওই ব্যবসায়ী। চলতি মৌসুমে কৃষকদের মধ্যে সারের চাহিদা বেশি থাকায় তিনি চড়া দামে বিক্রির উদ্দেশ্যে এসব সার নিজ বাড়িতে লুকিয়ে রেখেছিলেন।
​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা জানান, "কৃষকদের স্বার্থ রক্ষায় এবং সারের কৃত্রিম সংকট রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত সারের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং সরকারি নির্ধারিত দামে স্থানীয় কৃষকদের মাঝে এসব সার বিতরণের প্রক্রিয়া চলছে।"
​উপজেলায় বিশাল পরিমাণ সারের মজুদ উদ্ধারের ঘটনা ছড়িয়ে পড়লে পুরো কিসমত গনকৈড় ইউনিয়ন ও আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযুক্ত ব্যবসায়ীর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকরা।

Aminur / Aminur

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ