ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সাভারে প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-৯-২০২৬ বিকাল ৭:১২

‎সাভারের বনগাঁও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি নিজেই। সংবাদে উল্লেখিত তথ্যের কোনো ভিত্তি নেই দাবি করে তিনি প্রকৃত সত্য তুলে ধরে এক প্রতিবাদলিপি প্রদান করেছেন।

‎

‎প্রতিবাদলিপিতে মোঃ আবুল কালাম আজাদ জানান, তার ৩১ বছরের দীর্ঘ চাকরি জীবনে তিনি সরকারি বিভিন্ন ব্যাংক থেকে প্রাপ্ত ঋণ এবং নিজস্ব জমি বিক্রির উপার্জিত অর্থ দিয়ে একটি পাকা ভবন নির্মাণ করেছেন। সাভার ক্যান্টনমেন্ট কর্তৃপক্ষের কাছ থেকে যথাযথ ডিজাইন অনুমোদন নিয়েই ১৮ ফুট প্রশস্ত ও ৯০ ফুট দীর্ঘ এই ভবনটি গড়ে তোলা হয়েছে।

‎

‎তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, তার আয়-ব্যয়ের প্রকৃত উৎস কিংবা ভবন নির্মাণের বৈধ প্রক্রিয়া সম্পর্কিত কোনো তথ্য যাচাই না করেই একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে। সংশ্লিষ্ট সাংবাদিকরা তার সাথে কোনো যোগাযোগ না করে কিংবা তার বক্তব্য না নিয়েই মিথ্যা সংবাদ প্রচার করেছেন, যা পেশাগত দায়িত্বের অপব্যবহার এবং সাংবাদিকতার নীতিমালার চরম পরিপন্থী।

‎

‎বনগাঁও ইউনিয়ন পরিষদের এই প্রশাসনিক কর্মকর্তা সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ও সাংবাদিকদের প্রতি বিনীত অনুরোধ জানিয়ে বলেন, “যেকোনো সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তির মতামত নেওয়া এবং প্রয়োজনীয় তথ্য-উপাত্ত যাচাই করা গণমাধ্যমের নৈতিক দায়িত্ব। এতে বস্তুনিষ্ঠ তথ্য জনগণের সামনে আসে এবং বিভ্রান্তি এড়ানো সম্ভব হয়।” ভবিষ্যতে তার সম্পর্কে যেকোনো খবর প্রকাশের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা রক্ষা ও সত্যতা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ