ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

আত্রাইয়ে ৩ মাসব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন


ওমর ফারুক, আত্রাই photo ওমর ফারুক, আত্রাই
প্রকাশিত: ১২-৯-২০২৬ দুপুর ১:৩৬

 নওগাঁর আত্রাইয়ে সারাদেশের ন্যায় নওগাঁর আত্রাইয়ে  ‘দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর আওতায় ৩ মাসব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশনায় আত্রাই উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  আয়োজিত অনুষ্ঠানটির ভার্চুয়ালি যুক্ত হয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। ​কর্মসূচি বাস্তবায়নে প্রশাসনিক কর্মকর্তা, ছাত্রছাত্রী ও সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। ​আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খায়রুল আলম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মাকসুদুর রহমান, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি.এম কামরুজ্জামান, প্রাথমিক শিক্ষা অফিসার মাযহারুল ইসলাম প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাপনী বক্তব্যে সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান বলেন, দেশব্যাপী ৩ মাসব্যাপী যে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু হচ্ছে, তা সফল করতে উপজেলা প্রশাসন প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ জনগণের সম্পৃক্ততা ও সচেতনতা অত্যন্ত জরুরি। নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখা এবং ডেঙ্গুর প্রজনন ক্ষেত্র ধ্বংস করতে আত্রাইবাসীকে কে নিজ নিজ  অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ