ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মান্দায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে আলোচনা সভা


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ১২-৯-২০২৬ দুপুর ১:৩৭

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে নওগাঁর মান্দায় ‘জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. আতিয়া খাতুন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। ​প্রধান অতিথির বক্তব্যে ডা. ইকরামুল বারী টিপু বলেন, "ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; এ জন্য সমাজের প্রতিটি নাগরিককে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। জনসচেতনতা বৃদ্ধি ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করা সম্ভব।"
​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন:
মান্দা উপজেলা বিএনপির সহসভাপতি মকলেছুর রহমান মকে, 
 বিএনপি নেতা নুর বকস মন্ডল, 
​মান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক এমদাদুল হক, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, 
সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ,
উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল ও 
সাধারণ সম্পাদক ওবাইদুল হক সহ স্থানীয় নেতৃবৃন্দ প্রমুখ।
​আলোচনা সভা শেষে অতিথিরা আনুষ্ঠানিকভাবে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন। এ সময় ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং সাধারণ মানুষকে পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ