ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু রোধে মাঠে জেলা প্রশাসন মশা নিধন ও লার্ভা ধ্বংস কর্মসূচি পালিত


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২-৯-২০২৬ দুপুর ১:৩৯

চাঁপাইনবাবগঞ্জে মশানিধন ও ডেঙ্গু প্রতিরোধে জোরালো পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন। আজ শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে এক ব্যাপকভিত্তিক ডেঙ্গু মশা নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষার এই মহতী উদ্যোগে নেতৃত্ব দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী।
​সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এই বিশেষ কার্যক্রমের সূচনা করা হয়। এরপর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও জনবহুল এলাকায় মশার বংশবিস্তার রোধে লার্ভিসাইড স্প্রে করা হয় এবং জমা পানি পরিষ্কারের ওপর জোর দেওয়া হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসকের কার্যালয়ের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা এবং চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র, প্রশাসকসহ পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
​প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী বলেন, ডেঙ্গুর প্রকোপ থেকে শহরবাসীকে রক্ষা করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। শুধু মশা মারা নয়, সচেতনতা বৃদ্ধি এবং প্রজননস্থল ধ্বংস করা এ কর্মসূচির মূল লক্ষ্য। নাগরিক জীবন নিরাপদ রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ