নরসিংদীতে শীতলক্ষ্যায় গোসল করতে নেমে ৪ জন নিখোঁজ
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে চারজন নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দুলালপুর ইউনিয়নের চরলাখপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিখোঁজ ব্যক্তিরা হলেন গাজীপুরের কালীগঞ্জ থানার ভঙ্গাল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো. ওবায়দুল্লাহ (৩৮), শিবপুর উপজেলার চরলাখপুর গ্রামের মজিবুর রহমান শুভচানের মেয়ে শান্তা (১৬), টাঙ্গাইলের জুয়েলের ছেলে মো. শান্ত (২৪) এবং একই গ্রামের মজনু মিয়ার ছেলে সৌরভ।
স্থানীয়রা জানান, ওবায়দুল্লাহ সৌদি আরব থেকে ছুটিতে এসে শ্বশুরবাড়ি চরলাখপুরে বেড়াতে আসেন। শান্তাও নানার বাড়িতে বেড়াতে এসেছিল। শুক্রবার বিকেলে পরিবারের সদস্যদের সঙ্গে তারা শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে নদীর প্রবল স্রোতে ও সাঁতার না জানায় ওবায়দুল্লাহ, শান্তা ও শান্ত গভীর পানিতে তলিয়ে যান।
তাদের উদ্ধার করতে গিয়ে সৌরভও নদীতে তলিয়ে যান। বিষয়টি সঙ্গে থাকা লোকজন দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন। পরে স্থানীয়রা নদীতে নেমে তাদের উদ্ধারের চেষ্টা করলেও সন্ধান পাননি।
খবর পেয়ে শিবপুর ফায়ার সার্ভিসের সদস্যরা বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত অভিযান চালিয়েও নিখোঁজদের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে নদীতে প্রবল স্রোতের কারণে রাতের মতো অভিযান স্থগিত করা হয়।
শিবপুর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানা গেছে, নদীতে প্রবল স্রোতের কারণে শুক্রবার উদ্ধার অভিযান চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। শনিবার সকালে ভৈরব থেকে ডুবুরি দল এলে আবার উদ্ধার অভিযান শুরু হবে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান