মধুখালীতে অসহায় বৃদ্ধ মহিলা জানতে পারে তিনি মৃত,স্কুল শিক্ষিকা ও ছেলেদের প্রতারণা
এবার আলোচনায় ফরিদপুর মধুখালী রইসুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় এর শিক্ষিকা নাসিমা বেগম, তিনি ২০২২ সালে ভোটার তালিকার তথ্য সংগ্রহকারী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তখনই করেছেন বড় ধরনের এক অনিয়ম ও প্রতারণা ।
পৌরসভার পূর্ব গাড়াখোলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত অজিত কুমার সরকারের স্ত্রী মায়া রানীকে মৃত দেখিয়ে ভোটার তালিকা হালনাগাদ করেছেন।
বৃদ্ধ মায়া রানী সাংবাদিকে বলেন তিনি এখনো জীবিত আছেন, তবে কম্পিউটারের দোকানে গিয়ে জানতে পারেন তার ভোটার আইডি কার্ডে নামের আগে মৃত দেখানো হচ্ছে । এতেই তার চোখ কপালে উঠে ।
তাৎক্ষণিক মধুখালী নির্বাচন অফিসে গিয়ে অভিযোগ করলে, নির্বাচন অফিসার শেখ মোহাম্মদ আদিল
সমস্যাটি সমাধান করে দেন। তথ্য সংগ্রহকারী বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে,তিনি বলেন অভিযুক্ত তথ্য সংগ্রহকারীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করলে তিনি আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।
মায়া রানী তার সাক্ষাৎকারে বলেন, এই শিক্ষিকা নাসিমা বেগম তার সৎ ছেলে রজনীকান্ত ও অমিতাভ এদের যোগসাজশে ইচ্ছাকৃতভাবে তাকে মৃত দেখিয়ে তার সম্পত্তি হাতিয়ে নেওয়ার চক্রান্ত এঁকেছে।
মায়া রানী আরো বলেন সৎ ছেলেদের পরামর্শে তিনি তার সৎ মেয়ের বাড়িতে দুই মাস অবস্থান করেন এবং চোখের চিকিৎসা করান। সেই সুযোগেই অভিযুক্ত শিক্ষিকা এই নেককারজনক ঘটনার জন্ম দেয়।
মায়া রানী লোকমুখে জানতে পেরেছেন তার শেষ সম্বল বসতভিটা, সুকৌশলে ছেলেরা অন্যথায় বিক্রয় করে দিয়েছেন। এতে অসহায় মহিলা ভীত ও সন্ত্রস্ত হয়ে পরেন।
এ বিষয়ে রজনীকান্তের মুঠোফোনে যোগাযোগ করলে, রজনীকান্ত বলেন এই চক্রান্তের সাথে তিনি সম্পৃক্ত নয়, তবে তার অংশটুকু তিনি বিক্রি করে দিয়েছেন। বড় ছেলে অমিতাভের সাথে কথা বলা সম্ভব হয়নি।
এলাকায় খোঁজ নিয়ে জানা যায় শিক্ষিকা নাসিমা বেগম তার দায়িত্বে সঠিকভাবে পালন না করে, অবহেলা করে সে নিজে তথ্য সংগ্রহ না করে, তার স্বামীকে দিয়ে কাজ করিয়েছেন,ফলে ভুল ভ্রান্তি বেশি হয়েছে।
তবে শিক্ষিকা বিষয়টি অস্বীকার করে বলেন অল্প কিছু তথ্য আমার স্বামী সংগ্রহ করেছে,বেশিরভাগ তথ্য আমরা দুজনে একসাথেই সংগ্রহ করেছি,ফলে আমি কোন ভুল করিনি।
বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে,একজন অসহায়, এতিম বৃদ্ধ মহিলার সাথে এরকম প্রতারণায় মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী এই অন্যায়ের দৃষ্টান্তমূলক বিচার দাবি করে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied