ঢাকা শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

মান্দায় স্বাধীনতা বিরোধী প্রার্থীর দলীয় মনোনয়ন ফরম উত্তোলনের অভিযোগ


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ১৭-১০-২০২১ বিকাল ৫:৭

নওগাঁর মান্দায় স্বাধীনতা বিরোধী পরিবারের এক প্রার্থী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার অনুমানিক সকাল ১১টার দিকে উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের চেম্বার থেকে উপজেলার কসব ইউনিয়নের এক প্রার্থী চেয়ারম্যান পদ-প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেন। উত্তোলনের খবর ছড়িয়ে পড়লে কসব ইউনিয়নের সাধারণ মানুষজনের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও চাপা ক্ষোভ দেখা গেছে। স্বাধীনতা বিরোধী  প্রার্থী হলেন, উপজেলার কসব ইউপির দক্ষিণ   চকবালু গ্রামের তৎকালীন পিচ কমিটির সভাপতি মৃত আব্দুল গফুর মন্ডলের ছেলে গোলাম কিবরিয়া।

অভিযোগ সূত্রে জানা গেছে, গোলাম কিবরিয়ার বাবা আব্দুল গফুর তৎকালীন সময়ে নওগাঁ জেলা পিচ কমিটির সদস্য ও কসব ইউনিয়ন পিচ কমিটির সভাপতি ছিলেন। তৎকালীন সময়ে তার বাবার দ্বারা বহু নিরীহ বাঙ্গালী নির্যাতনের শিকার হয়েছেন। তার ছেলে গোলাম কিবরিয়া চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করার ঘটনায় কসব ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মৃধা ও ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি হাসানুজ্জামান উপজেলা প্রেসক্লাবে  একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এবিষয়ে অভিযুক্ত গোলাম কিবরিয়ার সাথে যোগাযোগ করা হলে অভিযোগটি অস্বীকার করে তিনি বলেন, তৎকালীন ১৯৬৯ অথবা ১৯৭০ সালে ৬ দফা আন্দোলনের একজন সদস্য ছিলেন আমার বাবা।

এমএসএম / এমএসএম

উত্তরাঞ্চলের অধিকাংশ সংসদ সদস্য বিরোধী দলের হওয়ায় সরকার এ অঞ্চলকে বাজেট বৈষম্যের মাধ্যমে উন্নয়ন থেকে বঞ্চিত রেখেছে

বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু

রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত

জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক

জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত

ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত

নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ

কর্মহীন কালামের বাঁচার আকুতি; সুস্থ হয়ে করতে চায় কাজ