ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

৯ বছরের শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, পটিয়ায় মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার


পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি photo পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ১২-৯-২০২৬ দুপুর ১:৪০

চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ রয়েছে, মাদ্রাসায় পড়াশোনার সময় ওই শিশুর সঙ্গে একাধিকবার ধর্ষণের ঘটনা ঘটে।

গ্রেপ্তার রবিউল হাসান কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের ফৈজানিরপাড়া এলাকার মো. হোসাইনের ছেলে। তিনি পটিয়ার জঙ্গলখাইন ইউনিয়নের আমজুরহাট বাজার এলাকার এম আর টাওয়ারের দ্বিতীয় তলায় অবস্থিত শাহ মালেকিয়া তাহফিজুল কুরআন মাদ্রাসায় শিক্ষকতা করতেন।

পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, গত ১৫ জুলাই ভোর ৪টার দিকে এবং ৩০ আগস্ট একই সময়ে মাদ্রাসার ভেতরে ওই শিশুর সঙ্গে ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোরে শিশুটিকে আবারও ধর্ষণের চেষ্টা করা হয় বলে পরিবারের অভিযোগ। বিষয়টি জানতে পেরে শিশুটির পরিবারের সদস্যরা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হকের নেতৃত্বে পুলিশের একটি দল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মাদ্রাসাটিতে অভিযান চালায়। পরে সেখান থেকে অভিযুক্ত শিক্ষক রবিউল হাসানকে গ্রেপ্তার করা হয়।

পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, শিশুটির পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ