ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কাশিয়ানীতে তালাকের ‘খেসারত’ বাবার বাড়িতে আগুন


পরশ উজির, কাশিয়ানী photo পরশ উজির, কাশিয়ানী
প্রকাশিত: ১২-৯-২০২৬ দুপুর ১:৪২

গোপালগঞ্জের কাশিয়ানীতে স্বামীকে তালাক দেওয়ায় বাবার বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। 

বুধবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার নিজামকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগে জানা গেছে, উপজেলার নিজামকান্দি গ্রামের আহাদ আলী মোল্যার মেয়ে ইয়াসমিন খানমের (২৪) সঙ্গে প্রায় আট বছর আগে একই এলাকার লাভলু মোল্যার ছেলে লাল্টু মোল্যার (২৮) বিয়ে হয়। বিয়ের পর থেকেই ইয়াসমিনকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন স্বামী লাল্টু। একপর্যায়ে গত দেড় মাস আগে ইয়াসমিন তার স্বামীকে তালাক দেন। এরপর থেকে তিনি বাবার বাড়িতে অবস্থান করছেন। তালাকের পর থেকেই লাল্টু মোল্যা বিভিন্ন সময় ইয়াসমিন ও তার পরিবারের লোকজনকে দেখে নেওয়ার হুমকি দিয়ে আসছিলেন। গত ৯ সেপ্টেম্বর রাত পৌনে ১২ টার দিকে লাল্টু মোল্যা ইয়াসমিনের বাবার বাড়ির আশপাশে ঘোরাফেরা করেন। এরপর তিনি বাড়ির উঠানে থাকা খড়ির পালায় আগুন ধরিয়ে দেন। বিষয়টি পরিবারের সদস্যরা টের পেয়ে ডাক-চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আগুন নিয়ন্ত্রণে এলেও খড়ির পালা পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। এর ১৫ দির আগেও লাল্টু বসতঘরে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন। ঘটনার সময় রাস্তায় লোকজন উপস্থিত থাকায় ওই সময় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। 

ইয়াসমিনের বড় ভাই সৌদিপ্রবাসী তারিকুল ইসলাম বলেন, ‘আমার বোন ইয়াসমিনকে বিয়ের পর থেকেই তার স্বামী লাল্টু শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো। নির্যাতন সহ্য করতে না পেরে প্রায় দেড় মাস আগে আমার বোন তাকে তালাক দেয়। এরপর থেকেই সে আমাদের বাড়িতে থাকছে। তালাক দেওয়ার পর আমার বোন ও আমাদের পরিবারের লোকজনকে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল। গত বুধবার রাতে আমাদের বাড়ির উঠানে থাকা খড়ির পালায় আগুন ধরিয়ে দেওয়া হয়। এর আগেও আমাদের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।’

এ বিষয় অভিযুক্ত লাল্টু মোল্যার সাথে মুঠোফোনে কথা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এ বিষয় আমি কিছুই জানি না। অহেতুক আমাকে দোষারোপ করছে।’

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান জানান, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ