ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

দাউদকান্দিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন


শরিফুল ইসলাম, দাউদকান্দি photo শরিফুল ইসলাম, দাউদকান্দি
প্রকাশিত: ১২-৯-২০২৬ দুপুর ১:৪২

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কুমিল্লার দাউদকান্দিতে তিন মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচি-২০২৬’ শুরু হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দাউদকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন।
দেশব্যাপী এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করে উপস্থিতিদের দেখানো হয়। পরে দাউদকান্দি উপজেলা পরিষদ ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিএনসিসি ও ফায়ার সার্ভিসের সদস্যরাও এতে অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক নাহিদ আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হাবিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা নিগার সুলতানা, উপজেলা মৎস্য কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, দাউদকান্দি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নুর মোহাম্মদ সেলিম সরকারসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিএনপির নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
কর্মসূচিতে ইউএনও মো. জাকির হোসেন বলেন, “এখন থেকে প্রতি শনিবার দাউদকান্দি উপজেলার সকল সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল-কলেজের আঙ্গিনা পরিষ্কার করা বাধ্যতামূলক করা হয়েছে।”
তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার বংশবিস্তার রোধের পাশাপাশি নিজ নিজ প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি। নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে।
বক্তারা ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমতে না দেওয়ার আহ্বান জানান।
তিন মাসব্যাপী এ কর্মসূচির মাধ্যমে দাউদকান্দিতে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। 

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ