বাগেরহাটে গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযান
বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের চৌকস টিম শুক্রবার রাতে ফকিরহাট উপজেলার পল্লীতে অভিযান চালিয়ে ইয়াবা ও কোডিন সহ একজন নারী মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতার মাদক বিক্রেতা মোছাঃ হ্যাপী বেগম(৩৪) ফকিরহাট উপজেলার বারাশিয়া মধ্যপাড়া এলাকার মনির শেখের স্ত্রী। বাগেরহাট পুলিশ অফিসের মিডিয়া সেল থেকে শনিবার সকালে জানানো হয়, গোপন খবরের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের একটি দল শুক্রবার দিনগত গভীর রাতে ফকিরহাটের বারাশিয়া এলাকায় অভিযান চালিয়ে হ্যাপী বেগম কে মাদকসহ হাতে-নাতে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০ পিচ ইয়াবা ও ১৫ বোতল কোডিন মিশ্্িরত মাদক দ্রব্য উদ্ধার করা হয়। এ ঘটনায় গোয়েন্দা পুলিশ বাদী হয়ে ফকিরহাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা করেছে। গ্রেফতার নারী মাদক বিক্রেতা হ্যাপী বেগম কে শনিবার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ