ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

পানছড়িতে সাংস্কৃতিক প্রতিযোগিতা, তরুণদের সৃজনশীলতায় সম্পৃক্ত করার আহ্বান


আনোয়ার হোসেন পানছড়ি photo আনোয়ার হোসেন পানছড়ি
প্রকাশিত: ১২-৯-২০২৬ দুপুর ২:৩

খাগড়াছড়ির পানছড়িতে অনির্বাণ শিল্পী গোষ্ঠীর আয়োজনে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, নৃত্যসহ বিভিন্ন ইভেন্টে শিশু-কিশোর ও তরুণ প্রতিযোগীরা অংশগ্রহণ করেন।

অনির্বাণ শিল্পী গোষ্ঠী, পানছড়ির সভাপতি মোঃ ইউছুফ আদনানের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধন করেন খাগড়াছড়ি সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শিমুল বরণ কর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির দপ্তর সম্পাদক মরিয়ম আক্তার, পানছড়ি উপজেলা বিএনপির সহসভাপতি ইমরুল কায়েস শিমুল, যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন এবং বিটিভির শিল্পী আবুল কাসেম। এ সময় অনির্বাণ শিল্পী গোষ্ঠীর সদস্য ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, যুবসমাজকে মাদকমুক্ত রাখা এবং মোবাইল গেম ও অনলাইন আসক্তি থেকে দূরে রাখতে সুস্থ সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। সংস্কৃতি চর্চা তরুণদের সৃজনশীল কাজে যুক্ত করার পাশাপাশি তাদের মেধা, মনন ও নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নিয়মিত সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মকে সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে প্রতিযোগীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জয়শ্রী চাকমা।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ