ভূরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর উদ্বোধন
“পরিচ্ছন্ন পরিবেশ, সুস্থ জীবন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর অংশ হিসেবে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা আবু সাজ্জাদ মোঃ সায়েম, ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিম উদ্দিন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, যুগ্ম আহ্বায়ক শাখাওয়াত হোসেন তৌহিদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনও অমৃত দেব নাথ এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তারা বলেন, ডেঙ্গু একটি মশাবাহিত রোগ। এ রোগ প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে এর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি। বাড়ির আশপাশে, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত ও বিভিন্ন স্থানে জমে থাকা পানি দ্রুত অপসারণের পাশাপাশি পরিত্যক্ত পাত্র, টায়ার, ডাবের খোসা, ফুলের টবসহ যেসব স্থানে পানি জমে থাকতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার করার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। প্রত্যেক নাগরিক নিজ নিজ বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখলে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। এ ক্ষেত্রে জনসচেতনতা সৃষ্টি ও সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার কোনো বিকল্প নেই। উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধ এবং একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর উপজেলা গড়ে তোলার লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়। এ সময় উপজেলা পরিষদ ও আশপাশের বিভিন্ন স্থানের ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয় এবং মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে সেগুলো পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং এডিস মশার বংশবিস্তার রোধে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। উপজেলা প্রশাসনের সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও জোরদার করতে ভবিষ্যতেও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে। একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও ডেঙ্গুমুক্ত ভূরুঙ্গামারী গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান