নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আনোয়ার হোসেন খান
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নে চেয়ারম্যান পদ নিয়ে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়ছে। এরই মধ্যে আলোচনায় এসেছেন সাবেক তিনবারের চেয়ারম্যান ও দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান উপজেলা বিএনপির সন্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন আনোয়ার হোসেন খান।
বিরিশিরি ইউনিয়নের অসংখ্য বিএনপির কর্মী ও সাধারণ মানুষের একটি অংশ তাঁকে আবারও চেয়ারম্যান পদে দেখতে আগ্রহী বলে দাবি করছেন তাঁর সমর্থকেরা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে বিরিশিরি ইউনিয়নের রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আনোয়ার হোসেন খান এর আগে তিনবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তাঁর সমর্থকেরা বলছেন, জনপ্রতিনিধি হিসেবে দীর্ঘ অভিজ্ঞতা, স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগ এবং বিভিন্ন সামাজিক বিষয়ে সক্রিয় ভূমিকার কারণে এবারও তিনি আলোচনায় রয়েছেন।
আনোয়ার হোসেন খান দলীয় রাজনীতির পাশাপাশি ইউনিয়নের সর্বস্তরের মানুষের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করেন বলেও দাবি তাঁদের।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ইউনিয়নের তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখা এবং একটি সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তোলার বিষয়ে আনোয়ার হোসেন খান দীর্ঘদিন ধরে সোচ্চার।
তাঁর সমর্থকেরা মনে করেন, জনপ্রতিনিধি নির্বাচিত হলে মাদক, জুয়া ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন তিনি।
বিরিশিরি ইউনিয়নটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অধ্যুষিত এলাকা হওয়ায় বিভিন্ন জনগোষ্ঠীর সঙ্গে যোগাযোগের বিষয়টিও তাঁর প্রচারণায় গুরুত্ব পাচ্ছে।
সমর্থকদের দাবি, আনোয়ার হোসেন খান গারো ভাষায় পারদর্শী এবং স্থানীয় গারো সম্প্রদায়ের মানুষের সঙ্গে তাঁদের নিজস্ব ভাষায় কথা বলেন। এতে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গে তাঁর সহজ যোগাযোগ তৈরি হয়েছে বলে তাঁরা মনে করেন।
সালিশ-বিচারে কঠোর, ব্যক্তিজীবনে সহজ-সরল—সমর্থকদের দাবি
আনোয়ার হোসেন খানের সমর্থকেরা তাঁকে বিনয়ী ও হাস্যোজ্জ্বল স্বভাবের মানুষ হিসেবে তুলে ধরছেন।
তাঁদের ভাষ্য, গ্রাম্য বিরোধ নিষ্পত্তি ও সালিশে তিনি কঠোর অবস্থান নেন এবং ন্যায়সংগত সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করেন। দলীয় রাজনীতির বাইরে সামাজিক ও ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে তিনি সবার সঙ্গে যোগাযোগ রাখেন বলেও দাবি তাঁদের।
বিরিশিরি ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন খান দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তাঁর কনিষ্ঠ ছেলে অ্যাডভোকেট সোহেল খান ঢাকার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ক্রীড়া বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন বলে পরিবার ও দলীয় সূত্রে জানা গেছে।
নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা চললেও শেষ পর্যন্ত ভোটারদের প্রত্যাশা যোগ্য, সৎ, জবাবদিহিমূলক ও জনবান্ধব নেতৃত্ব।
স্থানীয়দের মতে, মাদক নিয়ন্ত্রণ, রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, নাগরিক সুবিধা এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ সব সম্প্রদায়ের সমান অধিকার নিশ্চিত করতে পারবেন এমন নেতৃত্বই তাঁরা চান।
তবে চেয়ারম্যান পদে চূড়ান্ত প্রার্থী কে হচ্ছেন এবং ভোটাররা কাকে বেছে নেবেন, তা নির্ধারিত হবে নির্বাচনী প্রক্রিয়া ও ভোটের মাধ্যমে। আনোয়ার হোসেন খান বর্তমানে সম্ভাব্য প্রার্থী হিসেবে স্থানীয় পর্যায়ে নিজের অবস্থান জানান দিচ্ছেন।
তাঁর সমর্থকেরা বলছেন,মাদকবিরোধী অবস্থান, জনসম্পৃক্ততা ও দীর্ঘদিনের জনপ্রতিনিধিত্বকে পুঁজি করে মাঠে সক্রিয় ভূমিকা পালন করছেন। “মাদককে না বলে সুস্থ সমাজ গড়ার প্রত্যয়ে” তাঁকে আবারও চেয়ারম্যান হিসেবে দেখতে চান তাঁরা।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান