পত্নীতলায় দুই দিনে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯
নওগাঁর পত্নীতলায় অপরাধ প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়ে দুই দিনে ৯ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুইজন চোর, দুইজন মাদক ব্যবসায়ী ও পাঁচজন মাদকসেবী রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ ও ১১ সেপ্টেম্বর পত্নীতলা থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
গ্রেপ্তার আসামিদের যথাযথ পুলিশি নিরাপত্তার মাধ্যমে শুক্রবার নওগাঁ সদর আদালত ও নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) নিয়ামুল হক বলেন, “জনস্বার্থে অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে পুলিশের পাশাপাশি ব্যাপক জনসচেতনতা প্রয়োজন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে পুলিশের সঙ্গে সহযোগিতা করতে হবে।”
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান