জিয়ানগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন
পিরোজপুরের জিয়ানগরে তিন মাস ব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে শুভ উদ্বোধন করেছেন। শনিবার (১২ সেপ্টেম্বর )সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিন প্লাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে সারাদেশে একযোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুভ উদ্বোধন ঘোষনা করা হয়। ভিডিও কনফারেন্সে সারাদেশে একই যোগে জিয়ানগর উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ ওলিউর রহমান রুবেলের নেতৃত্বে উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা-কর্মচারী,রাজনৈতিক নেতৃবৃন্দ,মুক্তিযোদ্ধা,সাংবাদিক,জনপ্রতিনিধি, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ভার্চুয়াল উদ্বোধনের পরে জিয়ানগর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন জিয়ানগর থানা অফিসার ইনচার্জ মোঃ মহব্বত খান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ননী গোপাল রায়,উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহম্মেদ,জামায়াতের আমির মাওঃ মোঃ আলী হোসেন,বিএনপির সাধারন সম্পাদক আব্দুল রাজ্জাক হাওলাদার,সাংগঠনিক সম্পাদক এই এম ফারুক হোসাইন,মাস্তান হাফিজ,সাবেক প্রেসক্লাবের সভাপতি এম আহসানুল ছগির,আজাদ হোসেন বাচ্চু সহ উপজেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ ।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান