ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নেত্রকোণার মদনে নববধূ নিয়ে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল নারী বরযাত্রী


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ১২-৯-২০২৬ দুপুর ২:৩৮
নেত্রকোণার মদনে নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে ইঞ্জিনচালিত ট্রলারের জেনারেটরের ইঞ্জিনে বোরকা ও চুল পেঁচিয়ে রিনা আক্তার (৩৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
 
গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টা ২৫ মিনিটের দিকে মদন পৌরসভার দেওয়ান বাজার ট্রলারঘাটে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়,মদন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাত্তার মিয়ার (৫৫) ছেলে সুজ্জামান (৩০)-এর সঙ্গে মাঘান ইউনিয়নের মাঘান গ্রামের জজ মিয়ার (৬০) মেয়ে মোছাঃ তামান্নার বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। পরে নববধূসহ বরযাত্রীর লোকজন ইঞ্জিনচালিত ট্রলারে করে দেওয়ান বাজার ট্রলার ঘাটে পৌঁছান।
ট্রলার থেকে যাত্রীরা নামার সময় হঠাৎ রিনা আক্তারের বোরকা ও চুল ট্রলারে থাকা ডিজেলচালিত জেনারেটরের ইঞ্জিনের সঙ্গে পেঁচিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ময়মনসিংহ  জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
এ বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সালাহ উদ্দিন করিম বলেন,“ঘটনাস্থলে পুলিশ রয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। পরবর্তীতে অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ