পুলিশ কর্মকর্তা পরিচয়ে নারীকে ব্ল্যাকমেল, সাইবার মামলায় সেলিম উদ্দিন গ্রেফতার
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় উত্তর শাহবাজপুর ইউনিয়নে পুলিশ কর্মকর্তা পরিচয়ে এক নারীকে ব্ল্যাকমেল করে টাকা আদায় এবং পরে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তাঁর ছবি বিকৃত ও নগ্ন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে। মামলার পর সেলিম উদ্দিন (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ১০ সেপ্টেম্বর ভুক্তভোগী নারী (৩৭) বড়লেখা থানায় মামলাটি করেন। গ্রেপ্তার সেলিম উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পূর্ব দৌলতপুর গ্রামের বাসিন্দা। মামলার অপর দুই আসামি হলেন তাজপুর গ্রামের আঙ্গুর বেগম (৪২) ও লিজা বেগম (২২)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর স্বামী দুবাই প্রবাসী। পারিবারিক সম্পর্কের কারণে তিনি আঙ্গুর বেগমের মোবাইলে কয়েকটি ব্যক্তিগত ছবি পাঠিয়েছিলেন। পরে গত ৩ মার্চ সেলিম হোয়াটসঅ্যাপে ওই নারীকে ফোন করে নিজেকে পুলিশের ‘বড় কর্মকর্তা’ পরিচয় দেন। এমনকি কয়েকজন পুলিশ সদস্যের ছবি পাঠিয়ে তাঁরা তাঁর অধীনে কাজ করেন বলেও দাবি করেন।
এরপর ওই নারীর কাছে অশ্লীল ছবি রয়েছে দাবি করে সেগুলো স্বামী ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করা হয়। অভিযোগ অনুযায়ী, বিভিন্ন সময়ে ওই নারী সেলিমের দেওয়া বিকাশ নম্বরে মোট ৪৭ হাজার টাকা পাঠান। পরে তাঁর স্বামীও একইভাবে হুমকির শিকার হয়ে ২০ হাজার ৪০০ টাকা পাঠান।
ভুক্তভোগীর অভিযোগ, টাকা দেওয়ার পরও হয়রানি ও হুমকি অব্যাহত থাকে। একপর্যায়ে টাকা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা তাঁর ব্যক্তিগত ছবি এআই প্রযুক্তির মাধ্যমে বিকৃত ও নগ্ন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। গত ৯ জুলাই লিজা বেগমের ইমু আইডি থেকে ওই বিকৃত ছবি ভুক্তভোগীর স্বামীসহ বিভিন্ন ব্যক্তির কাছে পাঠানো হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খান বলেন, ভুক্তভোগী নারী সাইবার সুরক্ষা আইনে মামলা করেছেন এবং মামলার সঙ্গে বিভিন্ন প্রমাণ দিয়েছেন। মামলার পর একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান