ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মুরাদনগরে আক্তারের নেতৃত্বে চলছে পাঁচটি অবৈধ ড্রেজার, সহযোগিতার অভিযোগ নায়েবের বিরুদ্ধে


মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি photo মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশিত: ১২-৯-২০২৬ দুপুর ২:৫০

কুমিল্লার মুরাদনগর উপজেলার কামাল্লা ইউনিয়নে কৃষিজমি ও পরিবেশের ক্ষতি করে অনুমোদনহীনভাবে পাঁচটি ড্রেজার চালানোর অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, আক্তার নামের এক ব্যক্তি এসব অবৈধ ড্রেজার পরিচালনা করছেন। তাকে সহযোগিতা করছেন বলে অভিযোগ উঠেছে ইউনিয়ন ভূমি অফিসের নায়েব তাহমিনার বিরুদ্ধে।

অভিযোগ রয়েছে, আক্তার রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে এসব ড্রেজার পরিচালনা করছেন। কেউ ড্রেজার চালানোর কাজে বাধা দিলে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা। এমনকি বিএনপির নেতাদের দিয়ে ফোন করিয়েও হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

স্থানীয়দের আরও অভিযোগ, ইউনিয়ন ভূমি অফিসে ড্রেজার চালানোর বিষয়ে কেউ অভিযোগ করলে নায়েব তাহমিনা তাৎক্ষণিকভাবে আক্তারকে জানিয়ে দেন। এমনকি উপজেলা ভূমি অফিস থেকে বিষয়টি জানিয়ে ফোন করা হলেও তিনি কার্যকর কোনো ব্যবস্থা নেননি বলে অভিযোগ রয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কামাল্লা ইউনিয়নের রাজনগর বিলে দুটি, কামাল্লা উচ্চবিদ্যালয়ের পাশে একটি এবং ইউনিয়ন ভূমি অফিস থেকে প্রায় ৩০০ মিটার দূরে আরও দুটি ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করা হচ্ছে। এসব ড্রেজারের মাধ্যমে কৃষিজমি থেকে মাটি কেটে অন্যত্র নেওয়া হচ্ছে বলে স্থানীয়রা জানান।

বিষয়টি সম্পর্কে নায়েব তাহমিনা আক্তার অবগত আছেন কি না জানতে চাইলে তিনি প্রথমে কিছুই জানেন না বলে সাংবাদিকদের জানান। একই সঙ্গে সাংবাদিকদের কাছ থেকেই ড্রেজারের অবস্থান সম্পর্কে তথ্য জানতে চান এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

তবে স্থানীয়দের দাবি, সাংবাদিকরা ইউনিয়ন ভূমি অফিস থেকে বের হওয়ার পর তাহমিনা আক্তার ফোন করে আক্তারকে বিষয়টি জানিয়ে দেন। পরে আক্তার সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি ‘ম্যানেজ’ করার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। এতে ব্যর্থ হয়ে একপর্যায়ে সাংবাদিকদের বিভিন্ন ধরনের হুমকি দেওয়ার অভিযোগও ওঠে।

স্থানীয় কৃষকদের অভিযোগ, ড্রেজারের কারণে এলাকার কৃষিজমি নষ্ট হচ্ছে এবং ভবিষ্যতে এসব জমিতে চাষাবাদ করা কঠিন হয়ে পড়বে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কৃষক বলেন, “এই জমিতে চাষাবাদ করেই আমরা ভাত খাই। যেভাবে কৃষিজমি নষ্ট করা হচ্ছে, তাতে ভবিষ্যতে আমরা কীভাবে জীবিকা নির্বাহ করব, তা নিয়ে আমরা শঙ্কিত। প্রতিবাদ করলে আমাদের মারধরের ভয় দেখানো হয়।”

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খান বলেন, “বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ