ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

মুকসুদপুর উপজেলা বিএনপির সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আজিজুর রহমান শামীমের বহিষ্কারাদেশ প্রত্যাহার


কাজী ওহিদ, মুকসুদপুর photo কাজী ওহিদ, মুকসুদপুর
প্রকাশিত: ১২-৯-২০২৬ দুপুর ২:৫৫

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা বিএনপির সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. আজিজুর রহমান শামীমের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে দলের নেতৃবৃন্দের সুপারিশ ও পরামর্শের ভিত্তিতে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের পরামর্শে মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান ও সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজুর সুপারিশের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। গত ৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকউজ্জামান মো. আজিজুর রহমান শামীমের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্ব-পদে পূন: বহাল করেন। একই সঙ্গে আগামীতে দলীয় শৃঙ্খলা মেনে সংগঠনের কার্যক্রমে দায়িত্বশীল ও সক্রিয়ভাবে কাজ করার জন্য তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।বহিষ্কারাদেশ প্রত্যাহারের ফলে মুকসুদপুর উপজেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

এমএসএম / এমএসএম

মনপুরার উন্নয়নে আশ্বাস নয়, কাজের মাধ্যমে বাস্তবায়ন চান এমপি নয়ন

তাড়াশে ঈদগাহ মাঠের নির্মাণ সামগ্রী চুরি , থানায় অভিযোগ

কুতুবদিয়ায় ১২ দিনে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

তেঁতুলিয়া প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি সোহরাব, সম্পাদক মোবারক

দুমকিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন

ধুনটে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

তেঁতুলিয়ায় ভার্চ্যুয়ালি ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

রাজারহাটে জমি বিরোধে ৫০ টি সুপারি গাছ কর্তনের অভিযোগ

দৈনিক সকালের সময় সংবাদ প্রকাশের পর বিদ্যুৎ সংযোগ পেলেন ভুক্তভোগী আনছার আলী

কুড়িগ্রামে খাদ্য বিভাগের দুর্নীতির বর পুত্র পেলেন অতিরিক্ত গুদামের দায়িত্ব,জেলা জুড়ে তোলপাড়

খালিয়াজুরীতে হাওড়ের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জয়পুরহাটে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

উলিপুরে ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু