নালিতাবাড়ীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার: অভয়ারণ্য ঘোষণার উদ্যোগ
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্কে বন্য হাতি ও মানুষের দীর্ঘদিনের সংঘাত নিরসনে এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। হাতি অধ্যুষিত এলাকা চিহ্নিত করে অভয়ারণ্য ঘোষণা, এলিফ্যান্ট রেসপন্স টিমের (ইআরটি) কার্যপরিধি নির্ধারণ এবং আধুনিক কলাকৌশল সম্বলিত স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিউর (এসওপি) প্রণয়নের লক্ষ্যে এ সেমিনারের আয়োজন করা হয়।
রবিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় মধুটিলা ইকোপার্কের ‘মহুয়া’ রেস্ট হাউজে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী। শেরপুরের জেলা প্রশাসক মিজ ফরিদা ইয়াছমিন এতে সভাপতিত্ব করেন।
ময়মনসিংহ বন বিভাগের আয়োজনে এবং ‘জীববৈচিত্র্য সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন অভিযোজন’ প্রকল্পের সহযোগিতায় আয়োজিত এই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এম মনিরুল এইচ খান এবং অরণ্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. আব্দুল মোতালেব।
সেমিনারে বক্তারা বলেন, সীমান্ত এলাকায় মানুষ ও বুনো হাতির সহাবস্থান নিশ্চিত করা এখন সময়ের দাবি। বুনো হাতির আক্রমণ থেকে ফসল ও জনজীবন রক্ষায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, স্থানীয়দের সমন্বয়ে গঠিত এলিফ্যান্ট রেসপন্স টিমকে কার্যকর করা এবং নির্দিষ্ট এলাকাকে হাতির জন্য নিরাপদ অভয়ারণ্য হিসেবে গড়ে তোলা গেলে এই দ্বন্দ্ব অনেকটাই কমিয়ে আনা সম্ভব।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বন বিভাগের প্রতিনিধি, পরিবেশবাদী, সাংবাদিক এবং স্থানীয় সুধীজন উপস্থিত থেকে সীমান্ত অঞ্চলের হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে টেকসই সমাধানের পক্ষে মতামত ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি) সদস্যদের জন্য টর্চলাইট, হ্যান্ড মাইক ও হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে অর্থ সহায়তার চেক বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন