ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

দৈনিক সকালের সময় সংবাদ প্রকাশের পর বিদ্যুৎ সংযোগ পেলেন ভুক্তভোগী আনছার আলী


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ১২-৯-২০২৬ দুপুর ৩:৩৭

মিটারের বিল অন্য ব্যক্তি ব্যবহার করলেও অবশেষে মিলল সমাধান, জানালেন পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় বিদ্যুৎ সংযোগ, বিল পরিশোধ ও মিটার জালিয়াতির অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পর অবশেষে ভুক্তভোগী মোঃ আনছার আলীর বাড়িতে বিদ্যুৎ সংযোগসহ নতুন মিটার স্থাপন করা হয়েছে। একই সঙ্গে তার নামে থাকা বিদ্যুৎ বিলের হিসাব নিয়েও জটিলতার অবসান হয়েছে বলে জানিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। গত ১৮ আগস্ট ২০২৬ তারিখে "দৈনিক সকালের সময় প্রকাশিত “বিদ্যুৎ সংযোগ না দিয়ে বিদ্যুৎ বিল প্রদান, মিটার জালিয়াতি করে অন্য স্থানে মিটার লাগানোর অভিযোগ” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে। অভিযোগের সূত্রে জানা যায়, ভূরুঙ্গামারী উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা মোঃ আনছার আলী, পিতা—মৃত আছর উদ্দিন, দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সংযোগ না পেলেও তার নামে বিদ্যুৎ বিল ও হিসাব তৈরি করা হয়েছিল। তার নামে থাকা রিডিং বই ও হিসাব নম্বর ৭৬২/১৯১১-এর বিপরীতে বিদ্যুৎ বিলও প্রদান করা হয়েছে। পরবর্তীতে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের বক্তব্যে জানা যায়, আনছার আলীর নামে থাকা ঐ হিসাবের বিদ্যুৎ সংযোগ থেকে এতদিন বঙ্গসোনারহাট ইউনিয়নের বানুরকুটি গ্রামের মোঃ শাহাদাৎ হোসেন বিদ্যুৎ ব্যবহার করে আসছিলেন। ফলে প্রকৃত গ্রাহক ও বিদ্যুৎ ব্যবহারকারীর মধ্যে অসামঞ্জস্য তৈরি হয় এবং বিষয়টি নিয়ে ভুক্তভোগীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দেয়। দৈনিক সকালের সময়  সংবাদ প্রকাশের পর বিষয়টি সমাধানে উদ্যোগ নেয় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন ভূরুঙ্গামারী পল্লী বিদ্যুৎ জোনাল অফিস। বর্তমানে আনছার আলীর বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার পাশাপাশি নতুন করে মিটার স্থাপন করা হয়েছে। এ বিষয়ে ভূরুঙ্গামারী পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মোঃ মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “বিষয়টি সমাধান করা হয়েছে। মোঃ আনছার আলীর বাড়িতে বিদ্যুৎ সংযোগসহ মিটার লাগানো হয়েছে। আর যে হিসাব নম্বরের বিল নিয়ে সমস্যা হয়েছিল, সেই বিল মোঃ শাহাদাৎ হোসেন পরিশোধ করেছেন। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের এ উদ্যোগে দীর্ঘদিনের ভোগান্তির অবসান হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন ভুক্তভোগী আনছার আলী। একই সঙ্গে বিদ্যুৎ সংযোগ ও মিটার সংক্রান্ত এ ধরনের জটিলতা যাতে ভবিষ্যতে আর কোনো গ্রাহকের ক্ষেত্রে না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও সতর্কতা ও কার্যকর নজরদারি কামনা করেছেন স্থানীয়রা।
সংবাদ প্রকাশের পর দ্রুত বিষয়টি তদন্ত ও সমাধানের উদ্যোগ নেওয়ায় সংশ্লিষ্ট মহল মনে করছে, গণমাধ্যমে উঠে আসা জনভোগান্তির বিষয়গুলো কর্তৃপক্ষের নজরে এনে দ্রুত সমাধানের ক্ষেত্রে সংবাদ প্রকাশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ