ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

দুমকিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ১২-৯-২০২৬ দুপুর ৩:৩৯

সারা দেশের ন্যায় পটুয়াখালীর দুমকিতে প্রধানমন্ত্রী কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে " দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬" এর শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১২সেপ্টেম্বর) সকাল ৯টায়  উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ খাইরুল ইসলাম চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন দুমকি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর শহিদুল হাসান শাহীন, দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেলিম উদ্দিন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইমরান হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার একেএম শফিকুল ইসলাম, পিআইও মোহাম্মদ আলী, জনস্বাস্থ্য প্রকৌশলী নিপা আক্তার, ইউআরসি ইনস্ট্রাক্টর মোঃ জাকির হোসেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মুহ বায়জিদ ইসলাম,আইসিটি কর্মকর্তা সমীর কুমার হালদার। উপজেলা স্কাউটস কমিশনার মোঃ নুরুল ইসলাম, সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, পাঙ্গাশিয়া ইউপি চেয়ারম্যান গাজী নজরুল ইসলাম,আঙ্গারিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ জিল্লুর রহমান সোহরাফ, মুরাদিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান ফোরকান, পবিপ্রবি বিএনসিসি, উপজেলা স্কাউটস, কাবদল ও আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে  স্কাউটসদের নিয়ে উপজেলা পরিষদ চত্বর আঙ্গিনা পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয় এবং কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১২ সেপ্টেম্বর থেকে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত তিন মাস ব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতার ঘোষণা দেন।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ