ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

তেঁতুলিয়া প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি সোহরাব, সম্পাদক মোবারক


তেঁতুলিয়া প্রতিনিধি  photo তেঁতুলিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১২-৯-২০২৬ দুপুর ৩:৪০

ঐতিহ্যবাহী সংগঠন ‘তেঁতুলিয়া প্রেসক্লাব’-এর দুই বছর মেয়াদী নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক দিনকালের প্রতিনিধি সোহরাব আলীকে সভাপতি এবং দৈনিক কালবেলার প্রতিনিধি মোবারক হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে তেঁতুলিয়া প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই নতুন কমিটি গঠন করা হয়।

নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক ইনকিলাবের প্রতিনিধি তরিকুল ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন তেঁতুলিয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে আব্দুর রাজ্জাক ও জাবেদুর রহমান জাবেদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এম এ বাসেত, আতিকুজ্জামান শাকিল, হাফিজুর রহমান হাবিব, এসকে দোয়েল, রনি মিয়াজী, আহসান হাবীব, জুলহাস উদ্দিন, আল আমিন এবং রবিউল ইসলাম রতনসহ বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা।

সভার শুরুতে তেঁতুলিয়া প্রেসক্লাবের সাংগঠনিক ভিত্তি শক্তিশালীকরণ, উন্নয়ন পরিকল্পনা এবং ক্লাবের অভ্যন্তরীণ দীর্ঘদিনের সমস্যাগুলো নিরসন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরে উপস্থিত সদস্যদের জোরালো দাবির প্রেক্ষিতে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় দীর্ঘ সময় পর এই নতুন কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির সভাপতি সোহরাব আলী ও সাধারণ সম্পাদক মোবারক হোসেন তাঁদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, “সবার সম্মতিতে আমাদের ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, আমরা তা নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করব। ক্লাবের অভ্যন্তরীণ সকল সমস্যা নিরসনসহ সদস্যদের পেশাগত মানোন্নয়ন, জীবনমান উন্নয়ন এবং সাংবাদিকদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করাই আমাদের প্রধান লক্ষ্য।”

দীর্ঘ প্রতীক্ষার পর নতুন কমিটি গঠিত হওয়ায় তেঁতুলিয়ায় কর্মরত সাংবাদিকদের মাঝে উৎসবমুখর পরিবেশ ও নতুন প্রাণের সঞ্চার হয়েছে। 

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ