কুতুবদিয়ায় ১২ দিনে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুমৃত্যুর ঘটনা ভয়াবহ রূপ নিয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে গত দুই দিনে দুই শিশুসহ চলতি সেপ্টেম্বর মাসের ১২ দিনের মধ্যেই পানিতে পড়ে ৩ শিশুর করুণ মৃত্যু হয়েছে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার লেমশীখালী ইউনিয়নের হাবিব কাজীর পাড়ায় পানিতে পড়ে প্রাণ হারায় মোঃ রুবেলের ৫ বছরের শিশু পুত্র মোঃ জিয়াদ। সকাল সাড়ে ৯টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. আসমা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এর আগের দিন শুক্রবার (১১ সেপ্টেম্বর) আলী আকবর ডেইল ইউনিয়নের ঘাটকুল পাড়ায় নিজ বাড়ির পুকুরে পড়ে মারা যায় মাহামুদুল করিমের ৪ বছরের কন্যা শিশু মিশু। সন্ধ্যায় তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. নাদিয়া তাকে মৃত ঘোষণা করেন।
এছাড়া চলতি মাসের ৪ সেপ্টেম্বর উপজেলার বড়ঘোপ ইউনিয়নের মুরালিয়া গ্রামের নেজাম উদ্দিনের ৩ বছরের কন্যা শিশু তাকওয়া পানিতে ডুবে প্রাণ হারায়। ওই দিন সকালে শিশুটিকে হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও সচেতন মহল জানান, কুতুবদিয়ার চারপাশে নদী-সাগর ও বসতবাড়ির আশপাশে অগণিত পুকুর-ডোবা থাকায় শিশুরা সহজেই দুর্ঘটনার শিকার হচ্ছে। অসচেতনতা ও অভিভাবকদের অলক্ষ্যে শিশুরা পানিতে পড়ে যাচ্ছে। শিশুমৃত্যু রোধে পরিবারের সচেতনতা বৃদ্ধি এবং পুকুর-জলাশয়ের চারপাশে সীমানা বেড়া দেওয়ার তাগিদ দিয়েছেন স্থানীয়রা।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান