তাড়াশে ঈদগাহ মাঠের নির্মাণ সামগ্রী চুরি , থানায় অভিযোগ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মনোহরপুর গ্রামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠের চলমান নির্মাণকাজের মালামাল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মসজিদ কমিটির পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বারুহাস ইউনিয়নের মনোহরপুর গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদের সংলগ্ন ঈদগাহ মাঠের নির্মাণকাজের মালামাল চুরি হয়েছে। । গত ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে কোনো এক সময় অজ্ঞাতনামা কে বা কারা মসজিদ প্রাঙ্গণ থেকে নির্মাণ সামগ্রীর ২শ ৫০ কেজি রড চুরি করে নিয়ে গেছে।
মনোহরপুর কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি অভিযোগকারী মো. শহিদুল্লাহ শাহীন জানান, বৃহস্পতিবার সন্ধ্যার আগে ঈদগাহ মাঠের প্রাচীরের নির্মাণকাজের জন্য প্রায় ২শ ৫০ কেজি রড মসজিদ চত্বরে রাখা হয়। শুক্রবার সকালে ফজর নামাজ পড়ে দেখি রড গুলো নাই। পরে পরিচালনা কমিটির সকল সদস্যরা ঘটনাস্থলে বিষয়টি দেখেন এবং স্থানীয় লোকজনের সহযোগিতায় ঘটনার বিষয়ে খোঁজখবর নেন। স্থানীয়দের মধ্যে ধর্মীয় কাজের মালামাল চুরির ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। মসজিদ পরিচালনা কমিটির সদস্যরা বিষয়টি নিয়ে আলোচনা করে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাড়াশ থানায় লিখিত অভিযোগ দেয়।
এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ ইমাম জাফর বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান