ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

​রাণীনগরে ডেঙ্গু নির্মূলে ৩ মাসের সমন্বিত অভিযান শুরু


রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি photo রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১২-৯-২০২৬ দুপুর ৪:২৪

রাণীনগরে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু, দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ উপলক্ষ্যে আজ ১২ সেপ্টেম্বর ৩ মাসব্যাপী বিশেষ কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। 

জাতীয় সংসদ ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত এই কেন্দ্রীয় অনুষ্ঠানে সারা দেশের সকল সিটি কর্পোরেশন, বিভাগীয়,জেলা ও উপজেলা প্রশাসন স্ব স্ব অধিক্ষেত্র থেকে সরাসরি যুক্ত হয়।

​কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই রাণীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণে এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।​
কর্মসূচিতে  উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা​মোঃ রাকিবুল হাসান,​সহকারী কমিশনার (ভূমি)নাবিলা ইয়াসমিন,​ অতিরিক্ত কৃষি কর্মকর্তা​মোঃ জাহিদুল ইসলাম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম (পিআইও)​এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  রাণীনগর উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মোসারব হোসেন মেজবাউল হক লিটন, সাংগঠনিক সম্পাদক যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থী,স্কাউটস,গার্লস গাইড ও স্থানীয় স্বেচ্ছাসেবকগণও সক্রিয়ভাবে অংশ নেন।১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযান আগামী ৩ মাসব্যাপী নিরবচ্ছিন্নভাবে চলবে। এ কর্মসূচির আওতায় সরকারি অফিস, স্থানীয় সরকার প্রতিষ্ঠান,স্কুল-কলেজ, হাট-বাজারসহ অন্যান্য সকল জনসমাগমস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজ জোরদার করা হবে।

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে