বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
‘রাখিব চারিপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু মশক প্রতিকার’—এই স্লোগানকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের আয়োজনে পৌরসভা সভাকক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন চন্দ্র পালের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম, বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দীন জমাদ্দার, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার (শাহীন), বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
সভায় ভিডিও প্রদর্শনের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থিতিদের শোনানো হয়।
আলোচনা সভা শেষে পরিবেশ পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পৌর ভবনের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। পরে অংশগ্রহণকারীরা জেএসইউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে থানা ব্রিজ হয়ে বন্দরের পুরাতন লঞ্চঘাট ও পুলিশ সুপার মার্কেট এলাকা পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পাল বলেন, ড্রেন, নালা, রাস্তার পাশসহ বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা ও পানি অপসারণের মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করাই এ অভিযানের মূল লক্ষ্য।
তিনি বলেন, ‘আসুন, নিজের ঘর ও আশপাশ পরিষ্কার রাখি, জমে থাকা পানি অপসারণ করি এবং সম্মিলিত উদ্যোগে ডেঙ্গুমুক্ত বাকেরগঞ্জ গড়ে তুলি
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান