ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

হাকিমপুরে "দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬" উদ্বোধন


ইয়াসির আরাফাত, হাকিমপুর photo ইয়াসির আরাফাত, হাকিমপুর
প্রকাশিত: ১২-৯-২০২৬ দুপুর ৪:২৬
দিনাজপুরের হাকিমপুরে ১২ সেপ্টেম্বর ২০২৬,শনিবার  সকাল নয়টায় উপজেলা পরিষদ সভাকক্ষে,  উপজেলা প্রশাসনের আয়োজনে দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান -২০২৬ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান  ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত হয়ে  উক্ত "দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান -২০২৬" কর্মসূচির শুভ উদ্বোধনের সূচনা করেন। 
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন, হাকিমপুর উপজেলা শাখা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান,   হাকিমপুর একাডেমিক সুপারভাইজার সাখাওয়াত হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র -ছাত্রী, কাব-স্কাউট সদস্যবৃন্দ এবং উপজেলার বিভিন্ন কার্যালয়ের  কর্মকর্তা -কর্মচারীবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দের অনেকেই উপস্থিত ছিলেন। 
উক্ত কার্যক্রমের দ্বিতীয় অংশে উপজেলা পরিষদ চত্বরে শিক্ষক -শিক্ষার্থী, কর্মকর্তা -কর্মচারী নির্বিশেষে পরিচ্ছন্নতা কার্যক্রম গ্রহণ করা হয়। এসময় উপজেলা পরিষদ চত্বরে পলিথিন কাগজ, প্লাস্টিকের বোতল, পানি জমে থাকে এমন পরিত্যাক্ত সরঞ্জামাদি  পরিস্কার সহ  ড্রেনে পানি  জমে যাতে এডিস মশা জন্মাতে না পারে সে ব্যাপারেও পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। 
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেনের উদ্যোগে হাকিমপুর থানা কম্পাউন্ডেও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানা গেছে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত