ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ১২-৯-২০২৬ দুপুর ৪:৫০

সারা দেশের ন্যায় পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে তিন মাস ব্যাপী এ বিশেষ কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় পটুয়াখালী প্রান্তে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি, পটুয়াখালী পুলিশ সুপার আবু ইউসুফ, পটুয়াখালী জেলা বিএনপি'র সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ বাইজিদ পান্না।পটুয়াখালির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী জনপ্রতিনিধি স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা অংশ নেন।

জেলা প্রশাসক ড মোঃ শহীদ হোসেন চৌধুরী বলেন, ডেঙ্গু প্রতিরোধে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। বিশেষ করে বাড়ি-ঘর, অফিস আদালত ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে এবং কোথাও পানি জমতে দেওয়া যাবে না।

এ সময় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের একার পক্ষে কার্যকর ভূমিকা রাখা সম্ভব নয়। এজন্য প্রয়োজন সামাজিক ও পারিবারিক পর্যায়ে সম্মিলিত উদ্যোগ।

অভিযানের অংশ হিসেবে শহরের তিতাস মোড় এলাকায় থেকে পরিস্কার অভিযান শুরু হয়। একই সঙ্গে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ