ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ১২-৯-২০২৬ বিকাল ৫:৪৬

​আজ ১২  সেপ্টেম্বর  ২০২৬ দেশের শিল্প খাতে এক নতুন অধ্যায়ের সূচনা হলো জুবায়ের জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর  শুভ উদ্বোধনের মধ্য দিয়ে  ঐতিহ্যবাহী পাটশিল্পের হারানো গৌরব ফিরিয়ে আনা এবং স্থানীয় পর্যায়ে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে মিলটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।
 
শনিবার সকাল ১০ টায়  ফরিদপুর জেলার মধুখালী উপজেলার গোন্দারদিয়ায়  অবস্থিত 

​উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে মিল প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, পাটশিল্পের সাথে জড়িত উদ্যোক্তা, এলাকার বিশিষ্ট মুরুব্বি এবং শত শত শ্রমিক-কর্মচারী এই ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত ছিলেন।

​বিশেষ মোনাজাতের মাধ্যমে মিলের উৎপাদন কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
জুবায়ের জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর শুভ উদ্বোধন করেন  রাজ্জাক গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর ব্যবস্থাপনা পরিচালক  মোঃ আবুল বাসার খান। 

এছাড়াও  উপস্থিত ছিলেন জুবায়ের জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জিয়াউর রহমান খান। 
ও, আর, খান এগ্রো ফুট ইন্ডাস্ট্রিজ এর ব্যবস্থাপনা পরিচালক ওবাইদুর রহমান খান। 
রাজ্জাক জুট  ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিও শহিদুর রহমান। 
রাজ্জাক জুট  ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আর ডি মোঃ রফিকুল ইসলাম, 
জুবায়ের জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর  প্রজেক্ট হেড ইঞ্জিনিয়ার  নজরুল ইসলাম সহ প্রমখ। 
 
রাজ্জাক গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর ব্যবস্থাপনা পরিচালক  মোঃ আবুল বাসার খান বলেন, পাট আমাদের সোনালী আঁশ। এই মিল চালুর ফলে স্থানীয় অর্থনীতিতে গতি আসবে এবং দেশের রপ্তানি বাণিজ্যে পাটজাত পণ্যের অবদান আরও সুদৃঢ় হবে।

​ প্রাথমিকভাবে শত শত বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, যা পরবর্তীতে আরও সম্প্রসারিত হবে বলে কতৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেছেন।​অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ মিলের বিভিন্ন উৎপাদন ইউনিট ঘুরে দেখেন এবং আধুনিক যন্ত্রপাতি ও এর কার্যক্রমের প্রশংসা করেন। স্থানীয় সাধারণ মানুষ ও শ্রমিকদের মধ্যে এই মিল চালুকে কেন্দ্র করে এক নতুন উদ্দীপনা ও আনন্দের ঢেউ লক্ষ্য করা গেছে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ