যবিপ্রবিতে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা সু্স্ঠু ভাবে সম্পন্ন
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম বারের মতো গুচ্ছ পদ্ধতিতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১৭ই অক্টোবর রবিবার প্রথম দিনে ‘এ’ ইউনিটে যবিপ্রবিতে আসন পড়ে ৬ হাজার শিক্ষার্থীর। এরমধ্যে যবিপ্রবিতে ৯০ শতাংশের বেশি শিক্ষার্থী উপস্থিত হয়েছেন বলে পরীক্ষা সংশ্লিষ্টরা জানিয়েছেন।
যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, সারা বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত গুচ্ছ পদ্ধতির পরীক্ষাটি অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষার্থীদের উপস্থিতির সংখ্যা ৯০ শতাংশের উপরে ছিল। তাই সহজেই বলা যায়, শিক্ষার্থীদের দুর্দশা লাঘবে এ পরীক্ষা পদ্ধতি একটি সফল পদ্ধতি। আমার বিশ্বাস, সকল বিশ্ববিদ্যালয় যদি একসাথে এ ধরনের পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ করা হয়, তাহলে শিক্ষার্থীদের জন্য আরও ভালো হবে। যে সকল বিশ্ববিদ্যালয় এখনো এ পদ্ধতিতে আসেনি আশা করি, তারা আগামীতে গুচ্ছ পদ্ধতিতে বা একসাথে পরীক্ষা গ্রহণ করবে। যবিপ্রবির জিএসটিভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষার আহবায়ক কমিটি থেকে জানানো হয়েছে, যবিপ্রবির পাঁচটি ভবনে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটভুক্ত শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ডিজিটাল ব্যানারে রোল নম্বর, কেন্দ্র এবং ভবন নির্দেশক দেওয়া হয়। একইসঙ্গে শিক্ষার্থীদের সহায়তা দেওয়ার জন্য সকল ভবনের প্রবেশমুখে প্রক্টরিয়াল, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সদস্যবৃন্দ, বিএনসিসিসহ অন্যান্য স্বেচ্ছাসেবকগণ দায়িত্বে ছিলেন।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেনের সাথে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল মজিদ, পরীক্ষার কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. জিয়াউল আমিন, স্টিয়ারিং কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ, যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান, যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার, অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) বেলাল হোসাইনসহ বিশ^বিদ্যালয়ের বিভিন্ন স্তরের দায়িত্বরত ব্যক্তিবর্গ।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার
আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান
Link Copied