ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার


শরিফুল ইসলাম, দাউদকান্দি photo শরিফুল ইসলাম, দাউদকান্দি
প্রকাশিত: ১২-৯-২০২৬ বিকাল ৫:৪৯

কুমিল্লার দাউদকান্দিতে পৃথক অভিযান চালিয়ে নিয়মিত মামলার এক আসামি ও মাদক সেবনের অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে সাজাপ্রাপ্ত ১২ জনসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) দাউদকান্দি মডেল থানা পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্ব ও দিকনির্দেশনায় থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। রাত সাড়ে ১২টার দিকে এসআই মো. আজিজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নিয়মিত মামলার আসামি মো. আরিফ হোসেন (২৭)কে গ্রেপ্তার করেন।
এ সময় মাদক সেবনের অভিযোগে আরও ১২ জনকে আটক করা হয়। তারা হলেন মো. সবুজ (৩০), শাহিন মিয়া (৩৯), মো. ফারুক হোসেন (৩২), জহির ইসলাম (২৮), হাসিবুল (২০), মো. আশরাফুল (২৪), জুয়েল (৩০), হানিফ (৩০), কাউসার (৪৫), আনিস (১৯), অপু (১৯) ও মো. ইমরান (১৯)।
পুলিশের ভাষ্য অনুযায়ী, মাদক সেবনের অভিযোগে আটক ১২ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
এদিকে নিয়মিত মামলার আসামি আরিফ হোসেনকে সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রেস রিলিজে আরও বলা হয়, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ