ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত


 আসাদুজ্জামান লিটন, শ্যামনগর  photo আসাদুজ্জামান লিটন, শ্যামনগর
প্রকাশিত: ১২-৯-২০২৬ বিকাল ৫:৫০
 রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় সরকার ঘোষিত তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে সাতক্ষীরার শ্যামনগরে ব্যাপক পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে এ অভিযান শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সামসুর নাহার কনক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ জিয়াউর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আমিন, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সোলাইমান কবির এবং শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মো. ছামিউল ইমাম আযম মনিরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অভিযান চলাকালে উপজেলা পরিষদ চত্বর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। ময়লা-আবর্জনা অপসারণের পাশাপাশি বিভিন্ন স্থানে জমে থাকা পানি ও সম্ভাব্য মশার প্রজননস্থল চিহ্নিত করে পরিষ্কার করা হয়। ডেঙ্গুবাহী এডিস মশা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।
এ অভিযানের ফলে উপজেলা পরিষদ ও স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার পরিবেশ আরও পরিচ্ছন্ন হয় এবং মশার প্রজননস্থল কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়। একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা বজায় রাখা, বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের বিষয়ে সচেতনতা সৃষ্টি হয়।
এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করে। সংশ্লিষ্টরা বলেন, শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেক পরিবার ও প্রতিষ্ঠানকে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিতে হবে। ডেঙ্গু প্রতিরোধে এ ধরনের কার্যক্রম আগামী দিনেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত