রিমান্ডে হত্যার তথ্য পাওয়ার দাবি পুলিশের, একজন পলাতক
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
পাবনার সাঁথিয়া থানায় দায়ের করা হত্যা মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলাটি সাঁথিয়া থানার মামলা নং-১১, তারিখ ৯ সেপ্টেম্বর ২০২৬। মামলায় পেনাল কোড, ১৮৬০-এর ২০১/৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
পুলিশ জানায়, মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডাঙ্গামাঝগ্রামের বাসিন্দা মো. সেলিম প্রাং (৪০) এবং ডাঙ্গামাঝগ্রাম গুচ্ছগ্রামের মো. মুনসুর আলী (৩৪)-কে গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশের দাবি, রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় গ্রেপ্তার দুই আসামি হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেন। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, মো. আজিতকে হত্যার ঘটনায় মোট চারজন জড়িত ছিল বলে তারা পুলিশকে জানিয়েছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অপর দুই সহযোগী হিসেবে মো. রেজাউল করিম বাঘা ও মো. আকাশ মোল্লার নাম উঠে আসে।
পরে পুলিশ অভিযান পরিচালনা করে ১২ সেপ্টেম্বর ২০২৬ ভোর ৫টার দিকে ডাঙ্গামাঝগ্রাম (গুচ্ছগ্রাম) এলাকার নিজ বসতবাড়ি থেকে মো. আকাশ মোল্লা (২৯)-কে গ্রেপ্তার করে।
পুলিশের তথ্য অনুযায়ী, মামলার অপর আসামি মো. রেজাউল করিম বাঘা বর্তমানে পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান ও চেষ্টা অব্যাহত রয়েছে।
পুলিশ বলছে, হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা, এর সঙ্গে জড়িত ব্যক্তিদের ভূমিকা এবং অন্যান্য বিষয় তদন্তের মাধ্যমে আরও নিশ্চিত করা হচ্ছে। গ্রেপ্তার আসামিদের দেওয়া তথ্য যাচাই-বাছাইসহ মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান